শর্তসাপেক্ষে হাসিনাকে বাংলাদেশে ফেরাচ্ছে ভারত
এবার স্বভূমিতে ফিরছে হাসিনা। অনেক টানাপোড়েনের পরে অবশেষে কিছু শর্তের বিনিময়ে এই ডিসেম্বরেই হাসিনাকে বাংলাদেশ ফেরাচ্ছে ভারত। সম্ভবত ডিসেম্বরেই বাংলাদেশে ফিরছেন মুজিবকন্যা শেখ হাসিনা। তার আগে নতুন করে অগ্নিগর্ভ প্রতিবেশী দেশ। কিন্তু সত্যিই কি নয়াদিল্লি ফেরত পাঠাবে হাসিনাকে? আর পাঠালেও সেটা কীভাবে? এই নিয়ে পদ্মাপারের সংবাদমাধ্যমে জল্পনা তুঙ্গে। প্রচার হচ্ছে, বাংলাদেশের সামরিক বিমানে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানো হতে পারে। এমনকী হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শর্তও রাখছে নয়াদিল্লি। অবশেষে এই নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, হাসিনার প্রত্যাবর্তনের জন্য দু’টি শর্ত রেখেছে ভারত। এক, হাসিনাকে ফেরানোর দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। যেহেতু ২০২৪-র আগস্টে তিনি সামরিক বিমানে ভারতে এসেছিলেন, তাই সেভাবে তাঁকে ফেরত পাঠাতে হবে।
সেক্ষেত্রে বাংলাদেশ থেকে দিল্লিতে সামরিক বিমান পাঠিয়ে প্রত্যর্পণ হতে পারে। দ্বিতীয় শর্ত হিসেবে দাবি করা হচ্ছে, হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে। নতুন করে তাঁর বিচার প্রক্রিয়া শুরু হোক।শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের সাংবাদিক বৈঠকেও সেই প্রসঙ্গ উঠে এসেছে। তবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই নিয়ে মন্তব্য করতে রাজি হননি। হাসিনার প্রত্যর্পণ নিয়ে তিনি জানান, এটা আইনি বিষয়। সেই হিসেবে পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ-ভারত কনসুলার বৈঠকটি ভেস্তে গিয়েছে। সেটা দু’পক্ষের সুবিধাজনক সময়ে হবে বলে জানিয়েছেন জয়সওয়াল। তিনি বলেছেন, “বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। তাই বাণিজ্য, রেলপথ, জলসম্পদ ও সীমান্ত ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে।”
