Type Here to Get Search Results !

প্রেসিডেন্সি জেলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক বন্দির মৃতদেহ

 প্রেসিডেন্সি জেলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক বন্দির মৃতদেহ 



  আবার জেলের মধ্যে বন্দির মৃতদেহ উদ্ধার। মৃতদেহর দেহে ছিল আঘাতের একাধিক চিহ্ন। এতে স্পষ্ট যে তাকে খুন করা হয়েছে। মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম মহম্মদ আলি (৪৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দিদের রোল কলের সময় তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে খবর। তারপরই বাথরুমের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জেলের ভিতরে কীভাবে মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। মৃতের নাম মহম্মদ আলি (৪৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দিদের রোল কলের সময় তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে খবর। তারপরই বাথরুমের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জেলের ভিতরে কীভাবে মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। পুলিশ সূত্রে খবর, মহম্মদ আলি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানার দমদম বিমানবন্দর সংলগ্ন বাঁকড়া, বাঁশতলা এলাকার বাসিন্দা। দু’টি মামলায় জেল হেফাজতে ছিলেন তিনি। এর মধ্যে এন্টালি থানার ২০২০ সালের একটি এনডিপিএস মামলায় অভিযুক্ত ছিলেন মহম্মদ আলি। ওই মামলাটি এনডিপিএস আইনের ৩(৪) ধারার অধীনে। পাশাপাশি শিয়ালদহ জিআরপিএসের ২০১০ সালের ১০৫ নম্বর মামলাতেও তাঁর নাম জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


  জানা গিয়েছে, প্রেসিডেন্সি সংশোধনাগারের ৪৪ নম্বর ওয়ার্ডের পাশের বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সন্ধ্যায় রোল কলের সময় মহম্মদ আলিকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন জেলকর্মীরা। এরপর বাথরুমের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। পুলিশ সূত্রে খবর, মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে ওই বন্দির।বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? বন্দিকে কেউ খুন করেছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.