Type Here to Get Search Results !

মন্ত্রীদের মুখে 'লাগাম' পরাতে চলেছে শুভেন্দু সরকার

 মন্ত্রীদের মুখে 'লাগাম' পরাতে চলেছে শুভেন্দু সরকার 



  শমীক ভট্টাচার্যর প্রস্তাবে সায় দিলেন শুভেন্দু অধিকারী।আর 'বাক স্বাধীনতা' নয়, এবার কথা বলবেন দলের ঠিক করে দেওয়া মুখপাত্ররা। কয়েকদিন ধরেই কোনো কোনো মন্ত্রী এমন সব বিবৃতি দিছেন যা দলের লাইনের বিরুদ্ধে। তরফলে বিপাকে পড়ছে দল। সরকারি, প্রশাসনিক যে কোনও কাজকর্ম নিয়ে সংবাদমাধ্যমের সামনের আর যে কোনও মন্ত্রী মুখ খুলতে পারবেন না! এজন্য বিশেষ পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে ‘গুরুদায়িত্ব’ দেওয়া হল রাজ্যের তিন মন্ত্রীর উপরে। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার ভরসার মুখ বলে পরিচিত ওই তিনজন। প্রসঙ্গত, সরকারের কাজকর্ম নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্ত্রীর মুখ খোলা নিয়ে দিন কয়েক আগেই খানিক 'বিরক্তি’ প্রকাশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তারপরই মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ করলেন। তাহলে কি রাজ্য সরকার এবার সংবাদ মাধ্যমের সামনে ‘বেলাগাম’ হওয়ার বিষয়ে রাশ টানল? সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখানেই বড় বার্তা দিয়েছেন তিনি। রাজ্য সরকার, প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে যে কোনও মন্ত্রী আর সংবাদমাধ্যমে মন্তব্য করতে পারবেন না।


  সরকারের মুখপাত্র হিসেবে এখন থেকে এই দায়িত্ব দেওয়া হল তিনজনকে। কেবল নিজেদের দপ্তর নয়, সামগ্রিক বিষয়ে তাঁরাই এবার থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। বাকিরা কেবল তাঁদের নিজেদের দপ্তরের বিষয়েই কথা বলতে পারবেন বলে খবর। তাপস রায়, দীপক বর্মন ও উমেশ রাই-কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তাপস রায় ও দীপক বর্মন। হিন্দি সংবাদমাধ্যমের ক্ষেত্রে কথা বলবেন উমেশ রাই। মন্ত্রীরা নিজেদের দপ্তর নিয়ে নিশ্চয়ই তাঁদের প্রয়োজনীয় তথ্য সাংবাদিকদের জানাবেন। আর সরকারের কাজকর্মের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে হলে এই তিন জন বলবেন।”  তাহলে কি এবার থেকে তাপস রায়, দীপক বর্মন, উমেশ রাই কার্যত রাজ্য সরকারের মুখপাত্র হয়ে উঠবেন? সেই প্রশ্ন উঠেছে। দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণবঙ্গকেও আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। স্কুলশিক্ষা মন্ত্রী দীপক উত্তরবঙ্গের প্রতিনিধি। এদিকে শিল্পমন্ত্রী তাপস রায় দক্ষিণবঙ্গের প্রতিনিধি। হিন্দিভাষীদের কাছে সরকারি বার্তা পৌঁছনোর জন্য হাওড়ার হিন্দিভাষী নেতা উমেশ রাইকে দায়িত্ব দেওয়া হল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.