Type Here to Get Search Results !

এবার কি রান্নাঘরে ননস্টিক রান্নার পাত্র বন্ধ হতে চলেছে?

স্বাস্থ্য সংবাদ এবার কি রান্নাঘরে ননস্টিক রান্নার পাত্র বন্ধ হতে চলেছে?
এই প্রশ্নটা উঠছে এই কারণেই যে সম্প্রতি আমেরিকার বহু মানুষ বিশেষ করে যারা নিয়মিত রান্নার সঙ্গে যুক্ত তাদের এক ধরনের নতুন রোগ দেখা দিচ্ছে - যে রোগের পোষাকি নাম 'পলিমার ফিউম ফিভার’ বা 'টেফলন ফ্লু'। স্মার্ট কার্ড, স্মার্ট ফোনের যুগে স্মার্ট রান্নাঘরের দিকে ঝুঁকেছে মানুষ। মান্ধাতা আমলের বাসনপত্রকে বিদায় দিয়ে হেঁশেলে ঠাঁই পেয়েছে ননস্টিক কুকওয়্যার চাটু, সসপ্যান কিংবা কড়াই। অল্প তেলে রান্না করতে এগুলির নাকি জুড়ি নেই। কিন্তু ঘাপটি মেরে রয়েছে বিপদ। গবেষণায় জানা গিয়েছে, ননস্টিক বাসনে দীর্ঘদিন রান্না করলে রাঁধুনিদের মধ্যে এক বিরল ধরনের অসুখ দেখা যাচ্ছে, যার নাম ‘পলিমার ফিউম ফিভার’ বা টেফলন ফ্লু। ননস্টিক প্যান গরম করলে তা থেকে যে ধোঁয়া ওঠে, সেটাই এই ফ্লুজাতীয় অসুস্থতার কারণ। গত বছর অন্তত ২৬৭ জনের মধ্যে টেফলন ফ্লু সংক্রমণ নজরে এসেছে আমেরিকার স্বাস্থ্য দফতরের। স্বাভাবিক কারণেই যথেষ্ট উদ্বিগ্ন রাঁধুনিরা। বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন আমেরিকার স্বাস্থ্য দফতর। আমেরিকার সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি সহস্রাব্দের গোড়া থেকে মার্কিন নাগরিকদের টেফলন ফ্লুতে সংক্রমিত হওয়ার প্রবণতা বেড়েছে। এপর্যন্ত এ রোগ হয়েছে অন্তত ৩,৬০০ জনের। ননস্টিক প্যানগুলি বিশেষত পলিটেট্রাফ্লুরোইথিলিন (পিটিএফই) দিয়ে লেপা, যা বাজারে ‘টেফলন’ নামে পরিচিত। এই ননস্টিক কুকওয়্যার অতিরিক্ত গরম (Overheated Non-Stick Pan) হয়ে গেলে টেফলনের যে ধোঁয়া বেরোয়, তা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে চলে যায়। ওই ধোঁয়ায় বিষাক্ত রাসায়নিক যেমন পারফ্লুরোওকটানোয়িক অ্যাসিড এবং অন্যান্য ফ্লোরিনযুক্ত যৌগ থাকে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টেফলন ফ্লু’-র লক্ষণগুলি সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই। আরো বলা হচ্ছে, এর কারণে ক্যান্সারের ঝুঁকিও থাকে।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.