সিপিএম কি আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে?
জুলাই ৩১, ২০২৪
0
সিপিএম কি আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে?
বামশক্তি এভাবে শূন্য হয় জানে, তা কি কেউ ভেবেছিলেন? যারা ৩৪ বছর রাজ্য শাসন করেছে তারা মাত্র কয়েক বছরে শূন্যতে চলে আসবে তা বিশ্বাস করা মুশকিল! হয়তো এবার সেই কারণেই সিপিএমের আবার প্রসঙ্গিক হতে চাইছে। এবার সিপিএমের নয়া আন্দোলনের সূত্রপাত হতে চলেছে বাঁকুড়ার জঙ্গল থেকে। বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের পড়াডিহি মোড়ে জঙ্গলের জমি দখল করে দশকের পর দশক ধরে বসবাস করে আসা ৫৮ জনকে উচ্ছেদের নোটিশ দেয় বন দফতর। আর এরপরই নোটিস পাওয়া ব্যক্তিদের সঙ্গে নিয়ে রাস্তায় নামে সিপিএম। পুনর্বাসন না দিয়ে কোনওভাবেই উচ্ছেদ নয়, এই দাবি তুলে আন্দোলনে নামে সিপিএম। তৃণমূল অবশ্য পরোক্ষে উচ্ছেদের পক্ষেই সওয়াল করেছে। সিপিএমের দাবি। মমতা সরকার সর্বত্র যখন পুনঃর্বাসন দিচ্ছে, তখন এদেরও দিতে হবে।
জঙ্গলে থাকার অধিকার আদিবাসীদের আছে। হয়তো জঙ্গলের জমি, কিন্তু কয়েক দশক ধরে ওটাই তাদের মাথা গোঁজার জায়গায়। অনেকেই দীর্ঘ কয়েক দশক ধরে বসবাস করছেন। সম্প্রতি বন দফতর ৫৮ জন জবরদখলকারীকে উচ্ছেদের নোটিস দেয়। নোটিস পেতেই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে জবরদখলকারীদের মধ্যে। পুনর্বাসনের আগে উচ্ছেদ করা হলে কোনভাওবেই তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন জবরদখলকারীরা। সিপিএমের দাবি জঙ্গলের অধিকার আইন না মেনেই স্থানীয়দের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে বন দফতর। পুনর্বাসন না দিয়ে তাঁদের উচ্ছেদ করা হলে স্থানীয়দের সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম নেতৃত্ব। এমহন দেখার শেষ পর্যন্ত বন দফতর কোন পথে এগোয়।
Tags
