রেশন দুর্নীতিতে আরো গভীরে ঢুকছে ইডি
জুলাই ৩১, ২০২৪
0
রেশন দুর্নীতিতে আরো গভীরে ঢুকছে ইডি
ইডির ধারণা রেশন দুর্নীতি বেশ কয়েক শো কোটি টাকার দুর্নীতি। শুধু বাকিবুর না জ্যোতিপ্ৰিয় নয়, আরো কিছু মাথা এতে যুক্ত আছে। এবার সেই দিকেই এগোনোর চেষ্টা করছে ইডি। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের 'ঘনিষ্ঠ' বারিক বিশ্বাসকে তলব করল ইডি (ED)। শুধু বারিককেই নয়, তলব করা হয়েছে আনিসুর রহমানকেও। যিনি দেগঙ্গায় তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি বলে জানা যাচ্ছে। রেশন দুর্নীতি মামলায় একেবারে কোমর বেঁধে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন মামলায় ধৃত বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমানকেও সিজিও কমপ্লেসে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চলতি সপ্তাহেই সবাইকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই বাকিবুর সহ একাধিক যাইগায় ম্যারাথন তল্লাশি চালায় ইডি। তালিকায় ছিল অন্তত ১০ টি চালকল। যেগুলির সঙ্গে একাধিক তৃণমূল নেতার যোগ রয়েছে বলে খবর। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তল্লাশি অভিযান চলে। এমনকি ধৃত বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমানের বাড়ি, অফিস সহ বিভিন্ন জায়গাতেও তল্লাশি অভিযান প্রায় ২১ ঘণ্টা সময় ধরে চলে। যদিও কোথাও ৯ ঘণ্টা ধরে তল্লাশি চালান আধিকারিকরা। সূত্রের খবর, খোঁজ পাওয়া গেছে বিপুল সম্পত্তির, উদ্ধার হয়েছে প্রচুর নথি। তল্লাসিতে দুজনের বাড়ি থেকে ৩৩ লক্ষ টাকা নগদ পাওয়া গেছে। বিপুল এই সম্পত্তি কীভাবে? কোথা থেকেই বা এত টাকা এল? রেশন দুর্নীতির (West bengal Ration Scam) টাকাতেই কী বিপুল সম্পত্তি? সমস্ত কিছু এবার গভীরে গিয়ে খতিয়ে দেখতে শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই সূত্র ধরেই এবার জ্যোতিপ্রিয় মল্লিকের 'ঘনিষ্ঠ' বারিক সহ একাধিক ব্যক্তিকে তলব করা হল।
Tags
