Type Here to Get Search Results !

ফিরছেন স্বমহিমায় দাদা” - অনুব্রত মন্ডলের ফ্যান ক্লাবের উল্লাস

''ফিরছেন স্বমহিমায় দাদা” - অনুব্রত মন্ডলের ফ্যান ক্লাবের উল্লাস
এটা শুনে নাগরিক মহল কিছুটা বিস্মিত যে 'অনুব্রত মন্ডল ফ্যান ক্লাব' বলেও কিছু হতে পাড়ে। এর আবে প্রতিষ্ঠিত খেলোয়াড়, অভিনেতাদের ফ্যান ক্লাবের কথা আমরা শুনতাম। এবার সামনে আসলো গোরু পাচার কাণ্ডে অভিযুক্ত, বীরভূমে তৃণমূলের বেতাজ বাদশা অনুব্রত মন্ডলের ফ্যান ক্লাবের কথা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে সিবিআই এর কেসের প্রক্ষিতে অনুব্রতর জামিন মঞ্জুর হয়। আর তার পরেই উল্লাস দেখা যায় অনুব্রত ফ্যান ক্লাবের সদস্যদের মধ্যে। সকালে এই খবর জেলায় পৌঁছতেই এক দিকে, অনুব্রতের বাড়ির সামনে ‘ভিকট্রি সাইন’ দেখিয়ে জয়ের ইঙ্গিত দিলেন তাঁর পরিজন। বাজি পুড়িয়ে, সবুজ আবির মেখে যেন উৎসবের পরিবেশ। সিবিআইয়ের মামলার প্রেক্ষিতে অনুব্রত জামিন পেলেও ইডির মামলায় তিনি তিহার জেলেই আটকে আছেন। আগামী দু-তিন দিনের মধ্যেই বোলপুরে ফিরবেন কেষ্টদা। বীরভূম জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাহারা মণ্ডল লেখেন, “ফিরছেন স্বমহিমায় দাদা”। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ লিখেছেন, “সামাজিক মাধ্যম জুড়ে শুধু মানুষের হৃদয়ে জমে থাকা আবেগের বিস্ফোরণ দেখছি”। তৃণমূলের কড়িধ্যা অঞ্চল সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় লেখেন, “সত্যমেব জয়তে, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। সেই দিন যারা ঢাক বাজিয়ে ছিল, তারাও তৈরি থেকো।”সম্ভবত একেই বলে অনুব্রত ভক্ত।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.