১৫/২০ জন বাংলাদেশের অনুপ্রবেশকারীকে আটকে দিলো ভারতীয় জওয়ান
জুলাই ২৮, ২০২৪
0
অন্তর্জাতিক
১৫/২০ জন বাংলাদেশের অনুপ্রবেশকারীকে আটকে দিলো ভারতীয় জওয়ান
গত অনেকদিন ধরেই ভারতে অনুপ্রেবেশের চেষ্টা চালিতে যাচ্ছিলো বেশ কিছু বাংলাদেশি। কিন্তু প্রতিবারই তাদের আটকে দেয় BSF। এবারও ব্যর্থ হলো অনুপ্রবেশকারীরা। বিএসএফের তরফে জানানো হয়েছে, গত ২৭ জুলাই রাতে সীমান্ত চৌকি কল্যাণী, ০৫ ব্যাটালিয়ন এলাকা থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পারাপারের বিষয়ে বিএসএফ-এর গোয়েন্দা বিভাগ একটি তথ্য পায়। খবর পেয়েই তারা ছড়িয়ে পরে। আর তখনি সামনে আসে যে অন্তত ১৫/২০ জন বাংলাদেশি ভারতে প্রবেশ করার চেষ্টা করছে।
ঘটনাটি উত্তর ২৪ পরগণার কল্যাণীর সীমান্ত চৌকির, ০৫ ব্যাটালিয়নের। বেড়হীন, নদী ও জলাশ দিয়ে ঘেরা এলাক। এই এলাকায় জলের গভীরতা ৩-৪ ফুট। শনিবার শেষ রাতে ১৫ থেকে ২০ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন টহলদারির দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা। যারা বাউর লেক পেরিয়ে ভারতীয় অংশে প্রবেশের চেষ্টা করছিল। জওয়ানরা সেই সময় অনুপ্রবেশকারীদের থামতে চ্যালেঞ্জ করে এবং তাদের গ্রেপ্তার করতে যায়। তারা উল্টো আক্রমন করার চেষ্টা করলে BSF আত্মারক্ষার জন্য গুলি চালায়। তখন তারা দ্রুত আবার বাংলাদেশে ফিরে যায়।
