Type Here to Get Search Results !

বাংলা ভাগ নিয়ে বিজেপিকে এক হাত নিলেন মমতা

বাংলা ভাগ নিয়ে বিজেপিকে এক হাত নিলেন মমতা
সেই সুভাষ ঘিসিংয়ের আন্দোলন থেকে শুরু বাংলা ভাগের চেষ্টা। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রথমিকভাবে সামলে নিয়েছিলেন বিষয়টা। তাৎপরে তিস্তা নদী দিয়ে বহু জল প্রবাহিত হয়েছে। এবার লোকসভা নির্বাচনের পরে সামনে এসেছে আবার বাংলা ভাগের কথা। এই নিয়েই আলোচনা প্রসঙ্গে প্রবল উস্মা প্রকাশ করে বিধান সভায় মুখ্যমন্ত্রী বলেন, "বাংলাকে ভাগ করা চক্রান্ত চলছে। কখনো সাংসদ কখনো মন্ত্রী কখনো বিধায়ক এই দাবি করছেন। তাঁদের গলায় নানা রকম প্রস্তাব উঠছে। আমি বলছি এই নিয়ে যা বলার বিধানসভায় এসে বলুন।" তিনি আরো স্পষ্ট করে বাংলা ভাগের বিরোধিতা করে বলেন, তিনি বাংলা ভাগ মনছেন না। কোনো ভাবেই বাংলা ভাগ হতে দেবেন না। বিধান সভায় অধিবেশনের মধ্যেই তাঁকে বলতে শোনা যায়, "উত্তরবঙ্গের সমস্ত উন্নয়ন আমরা করেছি। আর ভোটের সময় বিজেপি খালি ভাগের রাজনীতি করে। গোর্খাল্যান্ড, কামতাপুরী! উত্তরবঙ্গ আলাদা এই দাবি শুধু ভোটের সময় এদের গলায় শোনা যায়।”এ দিন, কার্যত হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। বলেন, “বাংলাকে তো কিছু দেবেন না। ক্ষমতা থাকলে ভাগ করে দেখান। অনেক সহ্য করেছি আর করব না।” মুখ্যমন্ত্রীর কথায় বেশ বোঝা যায় এই বাংলা ভাগ নিয়ে তিনি এক ইঞ্চি মাটি ছাড়তে রাজি না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.