Type Here to Get Search Results !

মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমকে পাঠানো হলো আইনি চিঠি

মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমকে পাঠানো হলো আইনি চিঠি
প্রথমিকভাবে কোলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এই মন্তব্য গোপন রাখার চেষ্টা হলেও সতর্ক সমাজ মাধ্যমের কারণে তা আর গোপন রাখা যায় নি। সম্প্রতি মুসলিমদের একটি ধর্মীয় অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, 'ধর্ম পালনের সাথে সাথে ইসলাম ধর্মাবলম্বীদের অমুসলিমদের কাছে ইসলামের বাণী ছড়িতে দিতে হবে।' এই পর্যন্ত কোনো বিতর্ক ছিলো না। কিন্তু এর পরেই তিনি বলেন, 'আমরা মুসলিম ঘরে জন্মেছি, বড় হয়েছি, আমাদের নমাজ, আদব – কায়দা বেশিরভাগ মানুষেরই জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের ইসলামে আমন্ত্রণ জানিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে।' তিনি স্পষ্ট করেই বলেছেন, যারা ইসলাম ধর্ম নিয়ে জন্ময় নি, তারা হতভাগ্য। এই কথা প্রচার হওয়ার পরে তা নিয়ে প্রচুর সমালোচনা হয়। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, ওটা ফিরহাদ হাকিমের ব্যক্তিগত মত। এর সঙ্গে দলের কোনো যোগ নেই। আর এর প্রতিবাদ করে সোমবার একজন মহিলা ফিরহাদ হাকিমকে আইনি চিঠি পাঠালেন। মন্ত্রী ফিরহাদের এই মন্তব্যে তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই মহিলা। আইনি নোটিশে তিনি জানিয়েছেন, এজন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ফিরহাদকে। সঙ্গে প্রত্যাহার করতে হবে তাঁর ওই বক্তব্য। নইলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন তিনি। এমহন দেখার মন্ত্রীমশাই এর কি উত্তর দেন!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.