নিখোঁজ থাকা রাজনগরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার : প্রাথমিক অনুমান পথ দুর্ঘটনা
মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম:- বীরভূমের রাজনগর থানার খোদাইবাগ গ্রামের বাসিন্দা সেখ হিরোজ(৪২) কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন৷ অবশেষে বিশেষ সূত্রে খবর পেয়ে বাড়ির লোকজন, আত্মীয় ও গ্রামবাসীদের কয়েকজন সিউড়ি হাসপাতালে দেহটি সনাক্ত করেন৷ অনেকের প্রাথমিক অনুমান, পথ দুর্ঘটনায় হিরোজের মৃত্যু হয়েছে৷
বাসিন্দারা বলেন, ওই ব্যক্তির সামান্য মস্তিস্ক বিকৃতি ছিল৷ সিউড়ি থানার পারুলিয়ার কাছে পথ দুর্ঘটনাটি ঘটে বলে তাঁরা কিছুটা জেনেছেন৷
ঘটনা স্থলেই তাঁর মৃত্যু ঘটে৷ দেহ সিউড়ি হাসপাতালে রাখা ছিল৷ পরে বাড়ির সদস্য ও বাসিন্দারা খবরটি পেয়ে সেখানে ছুটে যান৷ দেহটি দেখার পর তাঁরা দেহটি সনাক্ত করেন৷ দেখা যায় মৃতদেহটি নিখোঁজ থাকা রাজনগর খোদাইবাগের সেখ হিরোজের৷
তাঁর বাবার নাম সামসুল আলম৷ তিনি বর্তমানে প্রয়াত৷ সামসুল অতীতে রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন ও কংগ্রেস করতেন৷ হিরোজের মৃত্যুতে গ্রামে নেমে আসে শোকের ছায়া৷ ময়না তদন্তের পর দেহ খোদাইবাগ গ্রামে আনা হয়৷
২৯ মার্চ ভোরে যানাজা ও পরে মাটি দেওয়া হয়৷ তবে পথ দুর্ঘটনাটি কিভাবে হয়েছে, কোন গাড়ির ধাক্কায় বা গাড়ির চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে তা অবশ্য সঠিক ভাবে জানা যায়নি৷

