Type Here to Get Search Results !

শুভেন্দু অধিকারীর ‘সেভ হিন্দু’ আন্দোলনকে সমর্থন দিলীপ ঘোষের

 শুভেন্দু অধিকারীর ‘সেভ হিন্দু’ আন্দোলনকে সমর্থন দিলীপ ঘোষের



  বাংলার আকাশের এখন শুধুই ধৰ্মীয় রাজনীতি। গত কয়েক বছর ধরেই সংখ্যালঘু তোষণ করছে বলে অভিযোগ বিরোধীদের। এবার সরাসরি সংখ্যাগুরু তোষণের পথে হেঁটে ২০২৬ ভোট করতে চলেছে বিজেপি। এবার শুভেন্দুর হয়ে ময়দানে দিলীপ ঘোষ। সংখ্যালঘু ভোট নিয়ে এবার চাঁচাছোলা মন্তব্য দিলীপ ঘোষের। “তৃণমূল সংখ্যালঘুদের উপকার করে না। এ রাজ্যে বেশিরভাগ সংখ্যালঘু পিছিয়ে রয়েছেন।” এ ভাষাতেই কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিভাজন করবেন, ভেদাভেদ করবেন, সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীর ‘সেভ হিন্দু’ আন্দোলনকেও সমর্থন দিলীপ ঘোষের। সাফ বলছে, “একশোবার বিভাজন করব। কেউ যদি মুসলিমদের নিয়ে রাজনীতি করে তাহলে হিন্দুদের নিয়ে রাজনীতি করার বিজেপির অধিকার আছে। কারণ ৭০ শতাংশের বেশি হিন্দু এখনও এখানে আছে।” সিঁদুরে মেঘ দেখছে আম জনতা। দুপক্ষের ধৰ্মীয় রাজনীতি যে কত মানুষের হতাহতের কারণ হতে পারে তা ভেবেই শিহরিত বাঙালি।


  দিলীপ ঘোষ নিজস্ব ভঙ্গিমায় আরও বলেন, "কেউ যদি নো ভোট টু বিজেপি বলতে পারে, তাহলে আমাদের নেতা বলতে পারে না তার উল্টো? হিন্দুদের আজকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। মুসলমানদেরও তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। কারণ মুসলমানদের ক্রিমিনাল বানিয়েছে টিএমসি। সিপিএম, কংগ্রেসও করেছে। গরিব, অশিক্ষিত বানিয়েছে।” এথানেই না থেমে তিনি আরও বলেন, “আমাদের মুসলমানদের ভোটের দরকার নেই। পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলিম অসমে আছে। আমরা সেখানে দু’বার ক্ষমতায় এসেছি। কিন্তু, এখন এখানে মুসলমানদের নিজেদের কথা ভাবার দিন এসেছে।” এই মুসলিম সম্প্রদায় সম্পর্কেই এক সময় খুবই অপমানজনকে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী -' যে গোরু দুধ দেয়, তার লাথি খাওয়া যায়'। সেকথাও উল্লেখ করছেন দিলীপ ঘোষ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.