Type Here to Get Search Results !

কাশ্মীরে জঙ্গি হামলা - ব্যান্ডেলে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা ব্যবসায়ী সমিতির

 হুগলী 


কাশ্মীরে জঙ্গি হামলা - ব্যান্ডেলে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা ব্যবসায়ী সমিতির 



  পহেলগাঁওতে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছে জঙ্গিরা। সারা ভারতে উঠেছে তার প্রতিবাদ। অনেকেই মৃতদের আত্মার শান্তির জন্য মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেছেন। এবার তাই করলেন ব্যান্ডেলের ব্যবসায়ী সমিতি। রবিবার সন্ধ্যায় ব্যান্ডেল স্টেশন রোড সংলগ্ন এলাকার সমস্ত ব্যবসায়ী ও দোকানদাররা নিজেদের ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখে এদিন সন্ধ্যায় দোকানের সমস্ত আলো নিভিয়ে সকলে মোমবাতি জেলে প্রার্থনা করলে। প্রার্থনা করলেন তারা কাশ্মীরের যে নারকীয় হত্যার লীলা ঘটেছে তাদের সকলের আত্মার শান্তির জন্য এবং ভারতীয় যে বিএসএফ জওয়ান বন্দি রয়েছে পাক সেনাদের হাতে তার মুক্তির জন্য।


  এই যেন একেবারে অভিনব উদ্যোগ। এই উদ্যোগ শুধুমাত্র মানবতার জন্য। মানুষের পাশে যে মানুষ রয়েছে এবং কাশ্মীরের যে সমস্ত পর্যটকদের নির্বিচারে গুলি করে হত্যা করল জঙ্গিরা তার প্রতিবাদে এই বিশেষ মোমবাতি প্রজ্জ্বলন করলেন ব্যান্ডেল এলাকার ব্যবসায়ী মানুষরা। এবার আলো নিভিয়ে কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদ ব্যান্ডেলে। ব্যান্ডেল কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির দোকানদাররা পাঁচ মিনিট দোকানের আলো নিভিয়ে মৌমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেন। এদিন রোজকার মত দোকান খুলে দোকানে আলো জ্বালিয়ে দোকানদারি শুরু করলেও সন্ধ্যা সাতটা বাজতেই পাঁচ মিনিটের জন্য আলো নিভিয়ে ফেলেন প্রায় শতাধিক দোকানদার।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.