বিনোদন
দেবের জগন্নাথ দর্শন - বাবা মায়ের সঙ্গে দিঘাতে
অবশেষে দরজা খুলে দেওয়া হলো দিঘার জগন্নাথ মন্দিরের। সেই উপলক্ষে দিঘাতে বসেছিল চাঁদের হাট। বাবা ও মাকে নিয়ে মন্দিরে উপস্থিত হয়েছিলেন অভিনেতা দেব। এদিন দেব দীঘার জগন্নাথ মন্দিরের একাধিক ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে কোথাও প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তির ছবি রয়েছে। তো কোথাও তাঁদের সঙ্গে রয়েছেন দেবও। এদিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেবের পরনে ছিল হলুদ পাঞ্জাবি, সাদা ধুতি। গলায় ছিল মালা। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর বাবা মায়ের সঙ্গে সমুদ্র সৈকতে একান্তে কিছু সময় কাটান পর্দার হবু রঘু ডাকাত। সূর্যাস্তের সময় তাঁদের বিচে ঘুরে বেড়াতে দেখা যায়।
এদিন দেব এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'জয় জগন্নাথ।' দীঘার সমুদ্র সৈকতে একটি নিজস্বী নিতে ভোলেননি অভিনেতা। সেখানে তাঁকে রঘু ডাকাতের জন্য রাখা একমুখ দাড়িতেই দেখা গেল। বুধবার দিঘায় ছিলে চাঁদের হাট। বাংলার যে সেলিব্রিটিরা শাসক দলের সঙ্গে যুক্ত তারা প্রায় সকলেই ছিলেন। সঙ্গে ছিলেন প্রসেনজিৎ। লোক উপচে পরা ভিড়ে তারা নানা অনুষ্ঠান করেন।
