দঃ ২৪ পরগনা
এই মরশুমে আমের ব্যাপক ফলন দক্ষিণ ২৪ পরগনায়
আম উৎপাদনে এ বার অতীতের সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা সহ সমস্ত রাজ্য। আবহাওয়া অনুকূল থাকায় চলতি মরশুমে আমের প্রচুর ফলন হয়েছে। তাই গাছের ভার লাঘব করতে কাঁচা আম পেড়ে নিচ্ছেন অনেক চাষি। বৈশাখ মাসের শুরু থেকেই কাঁচা আমে ছেয়ে গিয়েছে বাজার। কাঁচর আম কিনে নিয়ে গিয়ে অনেকে আচার, আমপল্লং, জেলি, আমের চাটনি, আম, দই, আম সন্দেশ-সহ বিভিন্ন ধরনের রেসিপি বানাচ্ছেন। সেজন্য বাজারে কাঁচা আমের ভালোই চাহিদা রয়েছে। তাতে লাভের মুখ দেখছেন জেলার আম চাহিরা।
রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ এবং হর্টিকালচার বিভাগ সূত্রে জানা গিয়েছে, গত বছরের খরা কাটিয়ে এ বছর বাম্পার ফলন হয়েছে আমের। মালদহ, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাজ্যের সর্বত্রই আম গাছে প্রচুর ফল ধরেছে। এ বার তেমন বঝড়-বৃষ্টি না হওয়ায় বেশির ভাগ আম এখনও অক্ষত রয়েছে। বাজারে দেদার বিকোচ্ছে কাঁচা আম কিছু দিনের মধ্যে আম পাকতে আরম্ভ করবে। আর কয়েক দিনের মধ্যে পাকা আম ঢুকতে আরম্ভ করবে বাজারে। ফলন বেশি হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এ বছর রাজ্যের মানুষ অনেক কম দামে আম কিনতে পারবেন বলে আশাবাদী সরকারি আধিকারিকরা। কলকাতার লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন পাইকারি বাজারে কাঁচা আম বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি দরে। এক আম চাষি বলেন 'এ বছর আমের রেকর্ড ফলন হয়েছে। আমরা আম পের উঠতে পারছি না। বাজারে কাঁচা আমের যথেষ্ট চাহিদা রয়েছে। দামটাও ভালো পাওয়া যাচ্ছে। তাই কাঁচা আম বিক্রি করে দিচ্ছি।'
