Type Here to Get Search Results !

বসিরহাটে উন্নত প্রজাতির গোলমরিচ চাষ - কৃষকদের নতুন দিশা দেখাচ্ছে

 উঃ ২৪ পরগনা 


বসিরহাটে উন্নত প্রজাতির গোলমরিচ চাষ - কৃষকদের নতুন দিশা দেখাচ্ছে 



  গোলমরিচ খুবি উপদেয় ও শরীরের পক্ষে উপকারী একটি মশলা। এবার সুন্দরবনের ভৌগলিক পরিবেশে উন্নত মানের গোলমরিচ চাষের সুচনা হলো। লতা জাতীয় মশলা গাছ। এই গাছ নিজে পরজীবী হলেও আপনাকে স্বনির্ভর করতে পারে খুব সহজেই। এবার সুন্দরবনের মাটিতেও ফলছে মূল্যবান গোলমরিচ। পরীক্ষামূলকভাবে উন্নত প্রজাতির থাই ভ্যারাইটির গোলমরিচ চাষ করেছেন। এই গোল মরিচ যা সাধারণত দেশি ও গোলমরিচের তুলনায় স্বাদ ও গন্ধে অনেকটাই এগিয়ে। বেশ কয়েকটি গাছ রোপন করেছেন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাসনাবাদ রামেশ্বরপুরের জয়দেব পাল বাড়িতেই এই গাছ থেকে ভাল ফলন পেয়েছেন। তাই আগামী দিনে বাণিজ্যিকভাবে চাষে এই গাছই হতে পারে বিকল্প আয়ের উৎস।


  বাড়িতে বাগান কিংবা উঠান থাকলে সেখানে ছায়াযুক্ত গাছ কিংবা আম, জাম, নারকেল, সুপারি বা তালগাছ গাছেও লতিয়ে ওঠে সহজেই। আবার কেউবা মাচা তৈরি করেও বাণিজ্যিকভাবে গোলমরিচের চাষ করতে পারেন। একবার চারা লাগানোর পর সামান্য যত্ন নিলেই বছরে ভাল ফলন পাওয়া সম্ভব। আর থাই ভ্যারাইটির এই গোলমরিচে স্বাদ ও গন্ধের পাশাপাশি ফলন ভাল হাওয়ায় এর বাণিজ্যিক চাহিদাও ভাল বলে জানান তিনি। আম বাগান কিংবা বিভিন্ন বড় গাছে যদি গোলমরিচ চাষ করা হয়, তা হলে বাড়তি অর্থ উপার্জন করা সম্ভব।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.