Type Here to Get Search Results !

তুরস্ক সরাসরি পাকিস্তানকে সমর্থন জানাচ্ছে

 তুরস্ক সরাসরি পাকিস্তানকে সমর্থন জানাচ্ছে 



  প্রায় সারা বিশ্ব যেখানে ভারতের পক্ষে সেখানে আগ বাড়িয়ে তুরস্ক সমর্থন করলো পাকিস্তানকে। শুরু করেছিল পাকিস্তান। তাতে ভারত শুধুমাত্র 'জবাব' দিচ্ছে। আর তাতেই কষ্টে বুক ফেটে যাচ্ছে তুরস্কের। এই আবহে গতকাল গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের উদ্বেগের কথা প্রকাশ করেন তুরস্কের প্রেসিজেন্ট রিসেব এরদোয়ান। মৃত পাকিস্তানিদের 'ভ্রাতৃপ্রতিম' আখ্যা দেন এরদোয়ান। এরই সঙ্গে তিনি দুই দেশকেই আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। নিজের বার্তায় এরদোয়া লেখেন, 'পাকিস্তান ও ভারতের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে এবং যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, তার জেরে এটি পূর্ণাঙ্গ সংঘাতে পরিণত হচ্ছে। এই বিষয়ে আমরা উদ্বিগ্ন। এই সংঘাতের জেরে অনেক পাক নাগরিক নিহত হচ্ছে। আমরা আবারও পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণ এবং রাষ্ট্রের প্রতি আমাদের সমবেদনা জানাই। হামলায় প্রাণ হারানো আমাদের ভাইদের প্রতি আল্লাহর রহমত কামনা করি।'


  উল্লেখ্য, পাকিস্তানের জন্যে দরদ উথলে পড়লেও পাক সেনার গোলাবর্ষণে যে ভারতে ১৬ জনের মৃত্যু ঘটেছে, তা নিয়ে একটি শব্দও খরচ করেননি তুরস্কের প্রেসিডেন্ট। ভারতের ওপর পাকিস্তানের হামলার বিষয়ে তিনি যেন চোখে ঠুলি পরে রেখেছেন। শুধু তাই নয়, পহেলগাঁও হামলা নিয়ে পাকিস্তানের দাবিকেও সমর্থন করেন এরদোয়ান। উল্লেখ্য, এর আগে তুরস্কের ভূমিকম্পের সময় কালক্ষণ বিলম্ব না করে ভারতের তরফ থেকে সাহায্য পাঠানো হয়েছিল। সেই তুরস্কই অবশ্য পাকিস্তানের খুব ঘনিষ্ঠ বন্ধু। তুরস্ক নিজেই দখলদারি মানিসকতার। তারা সাইপ্রাসের আর্ধেকটা দখল করে রেখে একটা স্বীকৃতিহীন রাষ্ট্র তৈরি করে রেখেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.