Type Here to Get Search Results !

হাওড়ার শৈলেন মান্না সরনি সেজে উঠছে বিদেশি সাজে

 হাওড়া 


হাওড়ার শৈলেন মান্না সরনি সেজে উঠছে বিদেশি সাজে 



  দেখলে মনে হতেই পারে বিদেশের কোনো আধুনিক শহরের রাস্তা। হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানেল রোডের নাম বদল হয়েছে। ২০২৪-এর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তার নাম বদলে প্রয়াত বাংলার কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে নামকরণের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত সেজে উঠছে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন শৈলেন মান্না সরণি। আগামী এক মাসের মধ্যেই গোটা এলাকার ভোল বদলের পরিকল্পনা রয়েছে এমনটাই জানালেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। রাস্তার ধারে বসানো হচ্ছে কৃত্রিম ঘাসের গালিচা, বসবে প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্নার মূর্তি যা ইতিমধ্যে তৈরি হচ্ছে। বাহারি গাছ পার্কের আদলে সেজেছে রাস্তার পার্শ্ববর্তী স্থান, রাস্তার পাশে বসেছে ডিসপ্লে বোর্ড। গত দুই মাসে প্রায় দেড় কিলোমিটার সেজে উঠেছে। 

  

  একই সঙ্গে ট্রামের আদলে লাইব্রেরি কাম কফি আউটলেট তৈরি হচ্ছে ডুমুরজলা স্টেডিয়ামের বিপরীতে। জোরকদমে শৈলেন মান্না সরণি সৌন্দর্যায়নের কাজে চলছে পূর্ত দফতর ও হাওড়া পুরসভার তরফে। রাস্তার পাশে স্বনির্ভর গোষ্ঠীর জন্য স্টল তৈরির কাজ প্রায় শেষের পথে। পেভার ব্লক বসিয়ে সাজিয়ে তোলা হচ্ছে ফুটপাত। এখানে সেলফ হেল্প গ্রুপের এই স্টলে সুফল বাংলার দোকান, জামাকাপড় থেকে গয়নার দোকান আছে। সরকারি প্রকল্পের পাশাপাশি এখানে বাংলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের ছবি শোভা পাবে এখানে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.