হুগলি
উচ্চ-মাধ্যমিকে নজর কাড়া সাফল্য হুগলি জেলার
জেলা ভিত্তিক ফলাফলের ভিত্তিতে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ব্যাপক সাফল্য পেয়েছে হুগলি জেলা। গোটা জেলার মধ্যে প্রথম দশের তালিকায় রয়েছে মোট ১৪ জন। তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অষ্টম নবম এবং দশম সবকটি জায়গায় রয়েছে হুগলির কৃতি ছাত্র-ছাত্রীরা। এবার গোটা জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৩,৪৪ জন। এবছর ১৩,২৯২ জন ছাত্রী পরীক্ষায় বসছেন। আর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ১০,১৫০ জন। এরই মধ্যে মেধা তালিকার প্রথম দশে স্থান করে নিয়েছে হুগলি জেলার ১৪ জন ছাত্র-ছাত্রী।
জেলার মধ্যে প্রথম ও রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে রাজশ্রী অধিকারী। আরামবাগ হাই স্কুলের এই ছাত্রর মোট প্রাপ্ত নম্বর ৪৯৫। পঞ্চম স্থানে রয়েছে আরামবাগ হাই স্কুলেরই ছাত্র প্রান্তিক গাঙ্গুলী তার মোট প্রাপ্ত নম্বর ৪৯৩। ষষ্ঠ স্থানে রয়েছে ২ জন। চন্দননগর অরবিন্দ স্কুলের রৌণক গড়াই , মুক্তারপুর হাই স্কুল থেকে আরফাত হোসেন, দুজনারি মোট প্রাপ্ত নম্বর ৪৯২। সপ্তম স্থানে রয়েছে জেলা থেকে মোট তিন জন কৃতি ছাত্র-ছাত্রী। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে তামজের সৈয়দ মোহাম্মদ তামদিগ, গোঘাট হাই স্কুলের অঙ্কর নন্দী ও চাতরা নন্দলাল ইনস্টিটিউট এর ছাত্র তন্ময় হালদার। সব মিলিয়ে এ বছর জয়জয়কার হুগলি জেলার ছাত্র ছাত্রীদের।
