Type Here to Get Search Results !

ডিজিটাল এ্যারেস্ট প্রতারণা, প্রায় দু কোটি খোয়ালেন বাগুইআটির বাসিন্দা। ধৃত এক প্রতারক

আবার ডিজিটাল এ্যারেস্ট প্রতারণা, প্রায় দু কোটি খোয়ালেন বাগুইআটির বাসিন্দা। ধৃত এক প্রতারক



বাগুইহাটি কৃষ্ণপুরের বাসিন্দা শ্রীমতি পৌলোমী বিশ্বাস সাইবার প্রতারণার কবলে পড়েন এবং তাকে প্রতারকরা অবৈধ পার্সেল এর আদানপ্রদানে জড়িত থাকার মিথ্যে ভয় দেখিয়ে ডিজিটাল অ্যারেস্ট করে। 

ডিজিটাল অ্যারেস্টের নাম শুনে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে এবং প্রতারকদের খপ্পরে পড়ে তিনি দফায় দফায় মোট প্রায় ১ কোটি ৯৬ লক্ষ টাকা দিয়ে বসেন। এরপরই প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি সাইবার ক্রাইম থানার দারস্ত হন। তার অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানার ২০/২০২৫ মামলা রুজু করে দ্রুত তদন্তে নামে পুলিশ।

তদন্ত চালিয়ে , বিধাননগর সাইবার পুলিশের একটি দল রাজস্থানের আলোয়ার থেকে জনৈক উমেশ মিনা নামে  ব্যক্তিকে অপরাধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করে এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় তাকে। এরপর বিধাননগর আদালতে তাকে পেশ করা হলে তার পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর হয়। নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলার তদন্ত চালাচ্ছে বিধাননগর পুলিশ। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.