Type Here to Get Search Results !

পাকিস্তান কি যুদ্ধ থেকে সরে যেতে চাইছে?

 পাকিস্তান কি যুদ্ধ থেকে সরে যেতে চাইছে?



  কার্যক্ষেত্রে তার কোনো প্রমাণ না থাকলেও অন্তত মুখে সেকথা বলা শুরু করেছে। যুদ্ধ আবহ নিজেই তৈরি করেছিল পাকিস্তান। বিগত তিনদিন ধরে লাগাতার হামলা করছিল পাকিস্তান। এমনকী আজ সকালেও জম্মু-কাশ্মীর, পঞ্জাব সহ একাধিক জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তান। ভারত সেই সমস্ত হামলাই প্রতিহত করেছে। পাল্টা প্রত্যাঘাতও করছে। এই যুদ্ধ আবহেই আজ হঠাৎ উল্টো সুর গাইলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। তিনি বললেন, “পাকিস্তান পিছু হটতে রাজি। ভারত যদি তাদের মিলিটারি প্রত্যাঘাত থামিয়ে দেয়, তবে তারাও থেমে যাবে”।


  সূত্রের খবর, মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিওকে এই কথা বলেছেন পাক বিদেশমন্ত্রী। জিও নিউজকে সাক্ষাৎকারে ইশাক দার বলেন, ” যদি ওরা এখানেই থেমে যায়, তবে আমরাও থামার কথা ভাবব। ভারতের কোর্টেই বল।” পাকিস্তানের অবস্থান স্পষ্ট করতে বলেন, “আমরা সত্যিই শান্তি চাই। কোনও দেশের উপরে আধিপত্য স্থাপন করতে চাই না।” প্রসঙ্গত আজই ভারত ও পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তিনি পাকিস্তানকে সংযত হতে এবং সংঘাত থামাতে সদর্থক পদক্ষেপ করার কথা বলেন। ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনায় এস জয়শঙ্কর সাফ জানান, ভারত যথেষ্ট সংযত। কেবল পাকিস্তানের আক্রমণের জবাবই দিচ্ছে ভারত।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.