Type Here to Get Search Results !

ঝালদাবাসির পানীয় জলের সমস্যা মিটতে চলেছে

 পুরুলিয়া 


ঝালদাবাসির পানীয় জলের সমস্যা মিটতে চলেছে 



  সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ এবার অনেকটা এগিয়েছে। ফলে ধরে নেওয়া যায় অচিরেই ঝালদাবাসির পানীয়জলের সমস্যা মিটতে চলেছে। বিগত বাম আমল থেকে সুবর্ণরেখা নদী জল প্রকল্প হওয়ার কথা ছিল। কিন্তু তা সম্পন্ন হয়নি। দীর্ঘ অপেক্ষার পর ঝালদা বাসী এই জল প্রকল্পের সুবিধা পেতে চলেছে। সেই কাজেই আরও এক ধাপ এগোল। সুবর্ণরেখা নদী জল প্রকল্পের প্রক্রিয়া শুরু হতে না হতেই প্রকল্প স্থল পরিদর্শনে আসে এমইডি-র প্রতিনিধি দল। তারা ঝালদার তুলিনের কাছে সুবর্ণরেখা নদীতে গিয়ে প্রকল্পস্থল ঘুরে দেখেন। পাশাপাশি ঝালদা ও তুলিনের মাঝে মসিনা গ্রামের কাছে যেখানে জল পরিশোধন কেন্দ্রটি তৈরি হবে সেই জায়গাটিও পরিদর্শন করেন। 


  সুবর্ণরেখা নদী থেকে জল এই পরিশোধন কেন্দ্রে পৌঁছাবে তারপর সেই জল পরিশোধিত হয়ে পাইপ লাইনের মাধ্যমে ঝালদার ১২ টি ওয়ার্ডে পৌছাবে। এই বিষয়ে এমইডি-র পুরুলিয়া ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোহান বন্দ্যোপাধ্যায় বলেন, “ইতিমধ্যেই এই জল প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা সার্ভে করে দেখলাম। ‌এই জলের নমুনা সংগ্রহ করা হল। সুবর্ণরেখা নদী থেকে জল এই পরিশোধন কেন্দ্রে এসে জমা হবে। তারপরই সেই জল পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌঁছাবে। বর্ষার জন্য খানিকটা বেগ হতে পারে। তবে খুব শীঘ্রই এই কাজ সম্পন্ন হবে।” এই বিষয়ে ঝালদা পুরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়াল জানান , এই প্রকল্পে প্রাথমিক পর্যায়ে ১৯ কোটি ৯ লক্ষ টাকার টেন্ডারের ওয়ার্ক অর্ডার পেয়ে গিয়েছে মহারাষ্ট্রের একটি সংস্থা। শীঘ্রই সুবর্ণরেখা জলপ্রকল্পের কাজ শেষ হবে বলে আশ্বাস দেন তিনি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.