Type Here to Get Search Results !

ঘুরে আসুন মেদিনীপুরের পাথরার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি


ঘুরে আসুন মেদিনীপুরের পাথরার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি



  প্রাচীন জমিদার বাড়ি মানেই বেশ রোমাঞ্চকর ইতিহাসে ভরপুর। থাকে গাছ-পালা, পুকুর আর বিরাট অট্টালিকা। মন্দিরে ঘেরা পাথরা। মন্দিরময় এই ইতিহাস ক্ষেত্র সকলে কমবেশি ঘুরে নিয়েছেন। তবে, ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে এত সুন্দর জায়গা, যা আপনি আগে কখনওই যাননি। পাথরাতে এসে বিভিন্ন শিল্পশৈলীতে নির্মিত একাধিক মন্দির হয়ত দেখেছেন অনেকবার, তবে অনতি দূরে থাকা জমিদার বাড়ি, তাদের তৈরি বিশেষ কয়েকটি মন্দির, রাস মঞ্চ দেখলে আপনি অবাক হবেন। এখন এই বাড়িতে থাকে না আর কেউই। গোটা জমিদার ভিটে পরিত্যক্ত।


  বিভিন্ন শিল্প রীতিতে নির্মিত এবং ইতিহাস সমৃদ্ধ বেশ কয়েকটি মন্দির এবং জমিদার বসত ভিটের পরিত্যক্ত ভবন এক দিনে ঘুরে দেখার জন্য আদর্শ ডেস্টিনেশন। পরিবার কিংবা প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন, মন ভরে ছবি তুলুন, সঙ্গে জানুন জমিদার শাসনের নানা ইতিহাসের কাহিনী। ঘুরতে যেতে কমবেশি সকলেই বেশ পছন্দ করেন। নিত্য নতুন ডেস্টিনেশন বরাবরই পছন্দের থাকে ভ্রমণপিপাসু বাঙালিদের। তাই দুর্গাপুজোর সময়ে অথবা যে কোনও ছুটির দিনে ঘুরে দেখুন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন পাথরার বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.