Type Here to Get Search Results !

দুদিনের জন্য বেড়ানোর আদর্শ জায়গা বেলপাহাড়ির 'খুনডুংরি'

 ভ্রমণ 


 দুদিনের জন্য বেড়ানোর আদর্শ জায়গা বেলপাহাড়ির 'খুনডুংরি'




  একদিন বা দুদিনের জন্য ধারে কাছে যদি কোথাও বেড়াতে চান, তাহলে আমাদের এই প্রতিবেদনটি লক্ষ করুন। বেলপাহাড়ির কাঁকড়াঝোড়ের ঢেউ খেলান ট্রেকিং রুট, ঢাঙ্গীকুসুমের হদহদী জলপ্রপাত, ঘাঘরা জলপ্রপাত, গাড়রিশিনী পাহাড়ে ট্রেকিং এবং কেতকি ঝর্নার মনোরম পরিবেশ ও খাঁদারানী লেক পর্যটকদের কাছে অতি পরিচিত। কিন্তু এ বার পর্যটকদের কাছে নতুন আকর্ষণের জায়গা হয়ে উঠেছে গণ্ডারের শিংয়ের আকৃতির পাথরের চাঁইয়ের পাহাড়। বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের আগুইবিল থেকে গাড়রাশিনী পাহাড় পাহাড়ি পথে পর্যটকদের ভিড় হয়ে কিছুটা ব্যংবুটা গ্রামের দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে এই পাহাড়। জায়গার নাম খুনডুংরি। ভিড় বাড়ছে সেখানেও।


  দূর থেকে মনে হবে যেন সিং উচিয়ে রয়েছে গণ্ডার। সেখানকার শান্ত পরিবেশ পর্যটকদের মন ছুঁয়ে যায়। বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন, 'পর্যটকদের নতুন আকর্ষণের জায়গা এখন খুনডুংরি। তার চারপাশের সবুজ শাল জঙ্গল রয়েছে। নিরিবিলি জায়গায় এই দৃশ্য অনেকে উপভোগ করতে আসছেন।' বেলপাহাড়ির আগুইবিল, গোহালবেড়া, বালিচুয়া, সাতবাঁকি, ঢাঙ্গীকুসুম, আমলাশোল, কাঁকড়াঝোড় যেখানেএকসময়লোকআসতেভয়করতসেখানে আজ পর্যটকদের ভিড়। জঙ্গলের মাঝেই গড়ে উঠেছে বিভিন্ন জায়গায় রিসর্ট ও হোম-স্টে। যার ফলে আয়ের মুখ দেখছেন বেলপাহাড়িবাসী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.