দুটো ফুচকা কম পেয়ে পথ অবরোধ করলেন এক মহিলা
এমন অবাক করা কান্ড ঘটেছে বরোদায়। নেটপাড়ায় ভাইরাল হয়েছে তেমনই এক ভিডিও। দাবি, বরোদায় নাকি এক আজব কাণ্ড ঘটেছে। কোনও বৃষ্টি বা রাজনৈতিক মিছিল নয়, এবার রাস্তা বন্ধ হয়েছে ফুচকার কারণে! কম ফুচকা পেয়ে নাকি পথেই বসে পড়েন এক মহিলা। আর তা থেকেই গোলমালের সূত্রপাত। নেটদুনিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে বরোদার সুরসাগর লেক এলাকায় রাস্তা আটকে বসে পরেছেন এক মহিলা। রাস্তায় বসেই কান্নাকাটি জুড়ে দিয়েছেন তিনি। বন্ধ গাড়ি চলাচল, ভিড় জমেছে রাস্তাজুড়ে। কিন্তু কেন?
কান্নার মাঝেই যা বললেন তাতে মাথায় হাত ভিড়ের। ওই মহিলার দাবি, ফুচকা বিক্রেতা তাঁকে ঠকিয়েছে। ২০ টাকার বিনিময়ে তাঁর ছটি ফুচকা পাওয়ার কথা। কিন্তু বিক্রেতা তাঁকে মাত্র চারটি ফুচকা দিয়েছেন। এতেই ক্ষুব্ধ হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি। দ্রুতগতিতে চলতে থাকা গাড়ি উপেক্ষা করে বেশি কিছুক্ষণ ওই মহিলা চালিয়ে যান অবস্থা বিক্ষোভ। শত চেষ্টার বিরুদ্ধে তাঁর একটাই দাবি, ব্যবসা করতে হবে ন্যায্যভাবে। তাঁর সাফ কথা, ‘আরও দুটি ফুচকা’ না পেলে তিনি রাস্তা ছাড়বেন না। পরে অবশ্য পুলিশ সমস্যার সমাধান করে ও মহিলাকে রাস্তা থেকে তুলে দেওয়া হয়।
