Type Here to Get Search Results !

ইউরোপের একাধিক বিমানবন্দরে সাইবার হামলা - পরিষেবা বন্ধ করেছে অনেকেই


ইউরোপের একাধিক বিমানবন্দরে সাইবার হামলা - পরিষেবা বন্ধ করেছে অনেকেই 



  সারা বিশ্ব মাঝে মাঝে ভীত হয়ে পরে সাইবার হামলার জন্য। সাইবার হামলা হামেশাই আন্তর্জাতিক স্তরে হয়। এবারও তাই হয়েছে। একযোগে সাইবার হামলা ইউরোপের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে। শনিবার এই ঘটনার জেরে উড়ান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর। সাইবার হামলায় বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যানুয়েল পদ্ধতিতে চলছে এই প্রক্রিয়া। যার ফলে সমস্যা গুরুতর আকার নিয়েছে। হিথরো বিমানবন্দরের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, সাইবার হামলার জেরে ভীষণরকম ক্ষতিগ্রস্ত হয়েছে পরিষেবা। যার জেরে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে বিমানগুলি। 


   স্বয়ংক্রিয় পদ্ধতিতে চেক-ইন ও বোর্ডিং বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে। কোনও কোনও বিমান নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলার আশঙ্কাও করা হচ্ছে। এই স্বয়ংক্রিয় পদ্ধতির দায়িত্বে থাকা সংস্থা কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, সাইবার হামলার পর সমস্যা সমাধানের কাজ জোরকদমে শুরু হয়েছে। যদিও তা পুরোপুরি ঠিক হতে অনেকটা সময় লাগবে। কোন বিমান কখন চলছে সে সম্পর্কে বিস্তারিত জানতে বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.