Type Here to Get Search Results !

চাপে পড়ে মোদীর সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি ট্রাম্প

 আন্তর্জাতিক 


চাপে পড়ে মোদীর সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি ট্রাম্প 



  ট্রাম্প কিন্তু গিরগিটির থেকেও দ্রুত নিজের রং পাল্টাতে পারেন। গত ২ দিন আগেই ট্রাম্প ভুয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর আর আজ ভারতের প্রধানমন্ত্রীকে বললেন বিশ্বের সুন্দরতম পুরুষ। 

বুধবার মোদীর প্রশংসা করে ট্রাম্প তাঁকে খুব সুন্দর দেখতে বলেন। এরপরই হাসিমুখে জানান, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা। দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বিজনেস লিডার্সের বৈঠক ও মধ্যাহ্নভোজে যোগ দিয়েই ফের একবার গত মে মাসের দাবির পুনরাবৃত্তি করেন। বলেন যে বাণিজ্য নিয়ে চাপ সৃষ্টি করাতেই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধ থামিয়েছে। ট্রাম্প বুধবার বলেন যে ভারতের সঙ্গে শীঘ্রই বাণিজ্য চুক্তি হতে চলেছে।


  প্রধানমন্ত্রী মোদীর প্রতি তাঁর শ্রদ্ধার কথাও উল্লেখ করেন। বলেন, “প্রধানমন্ত্রী মোদীর প্রতি আমার অশেষ শ্রদ্ধা ও ভালবাসা রয়েছে। আমাদের মধ্যে খুব ভাল সম্পর্ক। দুটি পরমাণু শক্তিধর দেশ নিজেদের মধ্যে লড়াই করছিল। ওরা বলছিল, না না, আমাদের যুদ্ধ করতে দিন। প্রধানমন্ত্রী মোদী খুব সুন্দর দেখতে, হি ইজ অ্যা কিলার। খুব শক্ত মানুষ। কিন্তু কিছু পরে ওরা ফোন করে এবং বলে যে যুদ্ধ থামাতে চায়। আমি শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চলেছি।” ভারতের পাশাপাশি পাকিস্তানেরও প্রশংসা করেন তিনি। বলেন, “ভারতের প্রধানমন্ত্রীর মতো পাকিস্তানের প্রধানমন্ত্রীও খুব ভাল মানুষ। ওঁর ফিল্ড মার্শালও খুব দারুণ যোদ্ধা।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.