Type Here to Get Search Results !

মাদক পাচারচক্র ভাঙতে আবার সক্রিয় ট্রাম্প প্রশাসন

 আন্তর্জাতিক 


    মাদক পাচারচক্র ভাঙতে আবার সক্রিয় ট্রাম্প প্রশাসন 



  আমেরিকার সক্রিয়াতায় ছিন্ন-ভিন্ন হয়ে গেলো প্রশান্ত মহাসাগরের মাদক পাচার চক্র।

সমুদ্রপথে আমেরিকায় মাদক পাচার রুখতে ফের রুদ্রমূর্তি ধরল আমেরিকা। এবার প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে মাদক পাচারকারী সন্দেহে ৪টি জাহাজ ধ্বংস করল মার্কিন নৌসেনা। এই হামলায় ১৪ জনের মৃত্যু হয়েছে জানানো হয়েছে। মঙ্গলবার এই তথ্য প্রকাশ্যে এনেছে আমেরিকার ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। এই হামলার পর জাহাজে থাকা একজন মাত্র প্রাণে বেঁচে গিয়েছেন বলে দাবি করা হচ্ছে। হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই চার যুদ্ধ জাহাজে হামলা চালায়। জাহাজগুলি ডিটিও জঙ্গি সংগঠন দ্বারা পরিচালিত। সেনার কাছে গোপন তথ্য ছিল, সমুদ্রের তথাকথিত মাদক পাচারের রুট ধরে যাচ্ছিল জাহাজগুলি। প্রতিটি জাহাজে বিপুল পরিমাণ মাদক মজুত ছিল। আন্তর্জাতিক জলসিমাতেই হামলা চালানো হয় জাহাজগুলিতে।


  এই হামলায় মার্কিন সেনার কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হেগসেথ আরও জানান, আমেরিকার নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে। মার্কিন আধিকারিক এই মাদক পাচারকারিদের জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে তুলনা করেন। বলেন, এই মাদক সন্ত্রাসীরা আল কায়দার চেয়েও বেশি আমেরিকানকে হত্যা করেছে। ফলে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যা যা করণীয় সবটাই করা হবে। আমরা ওদের ট্র্যাক করব, খুঁজে বের করব এবং হত্যা করব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.