সম্পাদকীয়
'জাস্টিস ফর প্রদীপ কর' - অভিষেকের শ্লোগান নিয়ে বিতর্কের ঝড় উঠেছে
বুধবার পানিহাটিতে আত্মহত্যা করেছেন ৫৭ বছরের প্রদীপ কর। পরিবারের দাবি, তিনি নাকি SIR ও NRC- ভয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক খবরে প্রকাশ, তিনি নাকি সুইসাইড নোটে লিখেছেন 'আমার মৃত্যুর জন্য দায়ী এন আর সি।' এই খবর পাওয়ার পরেই প্রতিবাদে ফেটে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বেলা সাড়ে তিনটের সময় সোজা তার বাড়িতে চলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্লোগান তোলেন - 'জাস্টিস ফর প্রদীপ কর।'
বিতর্ক শুরু এখন থেকেই। বিজেপি প্রশ্ন তুলেছে, প্রদীপ কর কি আদৌ লিখতে পারবতেন? মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রদীপ তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন এবং সর্বোপরি তাঁর ডান হাতের ৪টি আঙুল ছিল না। ১৯৮০ সালে একটি দুর্ঘটনায় তাঁর হাতের ৪ আঙুল কাটা পড়ে। তবে তিনি বাঁ হাতে লিখতেন কি না, সে তথ্য মেলেনি। ফলে মৃতের দেহের পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট এবং তাতে NRC-কে মৃত্যুর জন্য দায়ী করার বিষয়টি ধোপে টিকছে না বলেই মনে করছে গেরুয়া শিবির। স্থানীয় BJP নেতৃত্বে পানিহাটির এই ঘটনায় CBI তদন্ত চেয়েছেন। পাশাপাশি প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও বলেন, 'যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। সুইসাইড নোটটি কে লিখেছেন তা জানা দরকার। NRC তো চালুই হয়নি। NRC নিয়ে মানুষকে ভয় দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল।' এবার যে কিছুটা বিপাকে তৃণমূল তাতে সন্দেহ নেই।
