Type Here to Get Search Results !

দিল্লির রাজপথে নির্মম দৃশ্য - মানুষ শিহরিত হয়ে উঠেছে


 দিল্লির রাজপথে নির্মম দৃশ্য - মানুষ শিহরিত হয়ে উঠেছে 


  বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তদন্তভার হাতে পাওয়া পরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল ঘটনাস্থলে পৌঁছয়। এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লি, মুম্বই, কলকাতার মতো বড় বড় শহরে। কলকাতায় চলছে নাকা চেকিং। দিল্লির যাবতীয় হাই সিকিউরিটি জোন যেমন, CISF বিল্ডিং, দিল্লি মেট্রো স্টেশনগুলি, লালকেল্লা, সরকারি বিল্ডিং এবং ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নিরাপত্তা রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে।


  দিল্লির LNJP হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে ১০ জনকে এই সংখ্যাত বাড়তে পারে। তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকেই ছিলে জনবহুল ওই ঘটনাস্থলে। সোমবার সন্ধ্যায় প্রচুর সংখ্যক মানুষ ওই রাস্তায় ছিলেন বলে বিস্ফোরণের প্রভাবও গুরুতর হয়েছে। স্থানীয়দের সূত্রে খবর, প্রথমে ১টি গাড়িতে আগুন লাগে, এরপরে আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি ৩টি গাড়িতে। ধোঁয়ায় ভরে যায় চতুর্দিক। লাশের পর লাশ পড়ে থাকতে দেখা যায় দিল্লির রাজপথে। প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ বিবরণ দিয়েছেন সেই মুহূর্তের। কারও হাত, পা, কারও দেহের একাংশ পড়ে থাকতে দেখা যায় দিল্লির রাজপথে। সে বর্ণনা শুনে শিউরে উঠছে দেশ। এখনও পর্যন্ত এই বিস্ফোরণের দায় নেয়নি কোনও সংগঠন। কেন এই বিস্ফোরণটি হল, নেপথ্যে কারা? ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এর পিছনে নাশকতার ছক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.