বিনোদন
এবার মেগাবাজেট দক্ষিণী সিনেমা ‘বাহুবলী’কে দুরমুশ করে এগিয়ে গেল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’!
কমারশিয়াল ছবির ভালো, মন্দ বিচারের অন্যতম মানদন্ড বক্স অফিস। সেই বক্স অফিসের বিচারে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে ‘ধুরন্ধর’! তার সামনে ফুৎকারে উড়ে যাচ্ছে অনেক বিখ্যাত ছবি। স্বল্প দিনে বিশ্বব্যাপী ৫০০ কোটির ব্যবসা করার পাশাপাশি একাধিক সিনেমার রেকর্ড ভেঙেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধুর’। এবার মেগাবাজেট দক্ষিণী সিনেমা ‘বাহুবলী’কে দুরমুশ করে হাজার কোটির গণ্ডি ছোঁয়ার অপেক্ষায় ব্লকবাস্টার রণবীর সিং, অক্ষয় খান্নার সিনেমা। আট বছরের ভাঁটা কাটিয়ে এই সিনেমার সুবাদেই যে ‘বলিউড খিলজি’র দাপুটে প্রত্যাবর্তন ঘটল, তা বাহুল্য। আর ফিরেই বলিউডের পিচে ঝোড়ো ইনিংস শুরু করলেন রণবীর সিং। গত দু’ সপ্তাহ ধরে বক্স অফিসে ‘ধুরন্ধর’ সুনামি অব্যাহত। আইনি জটিলতা, বিতর্ক সঙ্গী করে গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখেছে আদিত্য ধর পরিচালিত সিনেমা। আর তেরো দিনেই ‘ধুরন্ধর’ জ্বরে কাবু গোটা দেশ তথা বিশ্ব!
এমন প্রবল আবেগ সম্প্রতি আর দেখা যায় নি। এখনও দূরন্ত গতিতে এগিয়ে চলেছে
‘ধুরন্ধর’। পঁচিশের বক্স অফিস নম্বরের নীরিখেও অনেকটা এগিয়ে এই ছবি। আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’, এমনকী হৃতিক রোশনের ‘ওয়ার’-এর আয়কে পিছনে ফেলে দিয়ে এবার ‘বাহুবলী- দ্য বিগিনিং’-এর রেকর্ড দুরমুশ করল ‘ধুরন্ধর’। কীভাবে? যেখানে এসএস রাজামৌলি পরিচালিত ছবি জাতীয়স্তরে ৪২১ কোটি এবং বিশ্বব্যাপী ৬৫০ কোটির ব্যবসা করেছিল, সেখানে আদিত্য ধরের ‘ধুরন্ধর’ মাত্র ১৩ দিনেই সেই রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বক্স অফিস রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত ভারতে ৪৩৭.২৫ কোটি এবং গোটা বিশ্বে ৬৭৪.৫০ কোটির ব্যবসা করেছে রণবীর সিং অভিনীত সিনেমা।
.jpeg)