Type Here to Get Search Results !

গ্রিন সিটি ক্লিন সিটি’ গড়ার লক্ষে বারাসাতের পৌরপ্রধান ঝাঁটা নিয়ে নামলেন রাস্তায়

 'গ্রিন সিটি ক্লিন সিটি’ গড়ার লক্ষে বারাসাতের পৌরপ্রধান ঝাঁটা নিয়ে নামলেন রাস্তায় 



  শহরকে জঞ্জাল মুক্ত রাখতে হবে। এই শপথ নিয়েছে বারাসাত পৌরসভা। জেলা সদর শহরকে ‘গ্রিন সিটি ক্লিন সিটি’ গড়ার লক্ষ্যে বারাসাতে বিশেষ অভিযানে নামল পৌরসভা। অতীতে নানা সময়ে শহরের নানা প্রান্তে জঞ্জাল আবর্জনার স্তুপ চোখে পড়লেও, পৌরসভার নতুন দায়িত্ব নেওয়া পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় পরিষ্কার ও জঞ্জাল মুক্ত বারাসাত শহর তৈরির শপথ নেন। সেই লক্ষ্যেই এদিন বারাসাত ডাকবাংলো মোড় থেকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হেলাবটতলা মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দু’ধারের জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। এই সাফাই অভিযানে পৌরসভার জঞ্জাল অপসারণ বিভাগের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ হাতে ময়লা পরিষ্কারের কাজে অংশ নেন পৌরপ্রধানও।


  পাশাপাশি রাস্তার ধারের নর্দমা, ভ্যাট এবং সংযুক্ত রাস্তাগুলির অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সাড়ে তিন বছর ধরে জমে থাকা বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি কাটিয়ে ওঠার লক্ষ্যে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আবর্জনা জমে থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ছিলেন সাধারণ নাগরিকরা- এমন অভিযোগও উঠে আসছিল। সম্প্রতি পৌরপ্রধান বদলের পর শহরের পরিচ্ছন্নতা ও নাগরিক পরিষেবা নিয়ে নতুন করে আশার আলো দেখছেন বারাসাতবাসী। এদিনের অভিযানের পর পরিস্থিতি অনেকটাই বদলেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.