Type Here to Get Search Results !

এবার কি বিজেপি সরে আসছে 'এক দেশ এক ভোট' থেকে?


 এবার কি বিজেপি সরে আসছে 'এক দেশ এক ভোট' থেকে?


   শীতকালীন অধিবেশনে এক দেশ এক ভোট নিয়ে বিল পেশ করার কথা থাকলেও সংসদীয় কমিটি এবার তা করেন নি। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে - কেন? ওই কমিটির মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হল। আগামী বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথমদিনে রিপোর্ট পেশ করবে কমিটি। এক দেশ, এক ভোট’ বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটিতে। ওই কমিটি দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার, প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিশিষ্টদের মতামত নিচ্ছে। কমিটির মাথায় বিজেপি সাংসদ পি পি চৌধুরী। তিনি আগেই জানিয়েছেন, ২০৩৪ সালের আগে এক দেশ-এক ভোট নীতি কার্যকর হওয়া সম্ভব নয়। এবার সেটা হওয়া নিয়েও সংশয় তৈরি হল। 


  কমিটির রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল চলতি শীতকালীন অধিবেশনেই। কিন্তু সেটা হচ্ছে না। উলটে রিপোর্ট পেশের জন্য ফের চেয়ে নেওয়া হল সময়। কমিটির চেয়ারম্যান পি পি চৌধুরী বৃহস্পতিবার আগামী বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথমদিনে রিপোর্ট পেশ করার অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আর্জি মঞ্জুর হয়েছে। এই নিয়ে ৩ বার কমিটির মেয়াদ বাড়ল। ফলে ২০৩৪ সালের ডেডলাইনের আগে এক দেশ-এক নির্বাচন কার্যকর করা যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠে গেল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.