Type Here to Get Search Results !

প্রয়াত শিবরাজ পাতিল

 


প্রয়াত শিবরাজ পাতিল 


  কংগ্রেসের নেতা ও লোকসভার  স্পিকার শিবরাজ পাতিল শুক্রবার সকলে প্রয়াত হন। তাঁর মৃত্যুতে দলে নেমে এসেছে শোকের ছায়া। তিনি মহারাষ্ট্রের লাতুরে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিবরাজ পাতিল।   তিনি মহারাষ্ট্রের লাতুরে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার সকাল ৬টা ৩০ মিনিটে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিবরাজ পাতিল। দীর্ঘ দিন তিনি অসুস্থ ছিলেন। বাড়িতেই চলছিল তাঁর চিকিৎসা। ২৬\১১ মুম্বই হামলার সময় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি হামলার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে শিবরাজ পাতিল একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। যারমধ্যে অন্যতম হল লোকসভার স্পিকারের দায়িত্ব তিনি সামলেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূ্র্ণ পদেও তিনি ছিলেন। শিবরাজ পাতিল লাতুর থেকে সাতবার সাংসদ হিসেবে দিল্লিতে গিয়েছিলেন।


  তিনি রাজ্যসভার সদস্য হয়ে কেন্দ্রীয় রাজনীতিতে ফিরে আসেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ধরে রাখেন। মুম্বই হামলার পরে সেই পদ ছাড়েন। শিবরাজ পাতিল এর আগে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার ১০ম স্পিকার ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর, তিনি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.