আন্তর্জাতিক
ট্রাম্প ও ইজরাইল হত্যালীলা চালাচ্ছে ইরানের উপর - ইরানের প্রধান আয়াতুল্লা খামেনেই।
এই মুহূর্তে জ্বলছে ইরান। ইরান জ্বালাচ্ছে ইসরাইল। ইজরাইল এখন মধ্যপ্রাচ্যে দাদা। আর তার মাথায় হাত রয়েছে ট্রাম্পের। ইরানের গুরুতর এই পরিস্থিতিতে ইরানবাসীর উদ্দেশে বিবৃতি দিলেন সেখানকার সুপ্রিম লিডার আয়াতুল্লা খামেনেই। গোটা ঘটনার দায় দুই দেশের উপর চাপিয়ে তাঁর দাবি, আমেরিকা ও ইজরায়েলের সন্ত্রাসবাদী এজেন্টরা দেশে বিদ্রোহ করাচ্ছে। সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে তোপ দেগে তাঁর বার্তা, ট্রাম্পে হাত রক্তে রাঙা। উনিই ইরানের মানুষের রক্ত ঝরিয়েছেন। গত দেড় সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে আমজনতা-ইরানের সকলের মুখে একটাই স্লোগান, স্বৈরাচারীর পতন হোক, মোল্লাতন্ত্রের পতন হোক। তাঁদের দাবি, শাহ বংশের হাতে আবারও ফিরে যাক ইরানের শাসন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে সর্বশক্তি দিয়ে বিক্ষোভ থামানোর পথে হেঁটেছে খামেনেই প্রশাসন।
আমেরিকার ‘হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সির’ রিপোর্ট অনুযায়ী, গত একসপ্তাহে ইরান পুলিশের হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ১৫০০ জনকে। গুরুতর এই পরিস্থিতির মাঝেই শুক্রবার এক টিভি চ্যানেলে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন খামেনেই। সেখানেই আমেরিকাকে নিশানা করে তিনি বলেন, ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যার সমাধান করা। যারা আন্দোলন করছেন তাঁদের দেশবিরোধী বলে তোপ দেগে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যারা সোশাল মিডিয়ায় মাধ্যমে দেশে আগুন জ্বালাচ্ছে তাদের ছাড়া হবে না। যারা বিদেশি এজেন্ট হিসেবে কাজ করছে তাঁদের রেয়াত করা হবে না।
