Type Here to Get Search Results !

বীরভূমের সিউড়ির তৃপ্তি মুখার্জী এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন : গর্বিত জেলাবাসী

 বীরভূমের সিউড়ির তৃপ্তি মুখার্জী এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন : গর্বিত জেলাবাসী



এবার ২০২৬ এ পদ্মশ্রী পুরস্কার যারা পাচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম বীরভূম জেলার সিউড়ির বাসিন্দা বিশিষ্ট শিল্পী তৃপ্তি মুখার্জী।জানা গিয়েছে, সূচী শিল্পের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।উল্লেখ্য, এর আগে তিনি রাষ্ট্রপতি পুরস্কার ও ২০১৬ সালে শিল্পগুরু সম্মাননা পেয়েছেন। এই খবরে তিনি যে ভীষণ খুশি তা বলাই যায়৷ মিডিয়াকে তিনি জানান, এই পুরস্কার তিনি উৎসর্গ করতে ইচ্ছুক তাঁর মা মায়া ব্যানার্জীকে। ছোট বেলায় মায়ের কাছ থেকে কাঁথাষ্টিচের কাজ শেখার শুরু। এরপর ১৯৮৭ সাল থেকে বিভিন্ন গ্রামে গ্রামে মহিলাদের এই কাজে যুক্ত করেন ও প্রশিক্ষণ দিতে শুরু করেন। বর্তমানে জেলার প্রায় কুড়ি হাজার মহিলাকে প্রশিক্ষণ দিয়ে তাদের নতুন দিশা দেখাচ্ছেন।বাংলার এই কাঁথা ষ্টিচের কাজকে ভারতের বাইরে তুলে ধরবার জন্য ভারত সরকারের পক্ষ থেকে তিনি লন্ডন, বার্মিংহাম, টোকিও যান। সেখানে এই হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা নেন।বর্তমানে তিনি কাজের পরিধি বাড়িয়ে চলেছেন।মহিলাদের বিশেষত  আদিবাসীদের কাঁথাষ্টিচের কাজের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তাদের রোজগারের পথ সুগম করতে চান। এবারের এই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি তাঁর এই কাজকে আরো অনুপ্রাণিত করবে বলে মনে করছেন এবং এবারের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তিতে ভীষণ আনন্দিত ও উৎফুল্ল তিনি। এমন সুখবরে  গর্বিত জেলাবাসীও৷(বীরভূমের সিউড়ি থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.