সিআর বিষয়ে সুপ্রিম সুপারিশ মেনে চলুন: রাজ্যপালের সওয়াল, ‘বন্দে মাতরম’ ১৫০ বছরে লোকভবনে ‘সীতা বেদী’ নামকরণ
কলকাতা, ২৫ জানুয়ারি: সিআর সংক্রান্ত বিতর্কে রাজ্যপাল ড. সি.ভি. আনন্দ বোস সুপ্রিম কোর্টের সুপারিশ মেনে চলার পক্ষে সওয়াল করেছেন। লোকভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করলে বর্তমান সমস্যা-বিভ্রান্তি অনেকাংশে মিটে যাবে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের আস্থা দৃঢ় হবে।” রাজ্যপাল জানান, সকল প্রশাসনিক প্রক্রিয়া আইনি-সাংবিধানিক কাঠামোর মধ্যে সম্পন্ন হতে হবে।এদিকে, জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তিতে লোকভবনের এক কক্ষের নামকরণ হয়েছে ‘সীতা বেদী’। রাজভবন জানায়, জাতীয় চেতনা-ঐতিহ্যকে সম্মান জানাতেই এই উদ্যোগ। এতে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি প্রকাশ পেয়েছে।
