Type Here to Get Search Results !

নবীনা সিনেমা হলে প্রকাশিত 'নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমাটির কাট আউট ভাঙলো কিছু দুষ্কৃতী


নবীনা সিনেমা হলে প্রকাশিত 'নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমাটির কাট আউট ভাঙলো কিছু দুষ্কৃতী



  এতদিন কোনো সিনেমায় রাজনৈতিক বক্তব্য থাকলে সেখানে বাধা দেওয়া, প্রতিবাদ বা সিনেমার কাট আউট ভাঙার কিছু নিদর্শন আছে। কিন্তু নিতান্তই একটা বিনোদন মূলক সিনেমার কাট আউট কেন ভাঙা হলো তা নিয়ে সকলেই চিন্তিত। নবীনা সিনেমা হলের বাইরে রাখা ৩০ ফুটের কাটআউটে ভাঙচুর চালায় অজ্ঞাতপরিচয় ক’জন। যে ইস্যুতে বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় গর্জে উঠেছিলেন অভিনেতা-প্রযোজক। কিন্তু কে বা কারা এই ঘটনার নেপথ্যে? এমন কৌতূহলে যখন টলিপাড়ায় শোরগোল, তখন সিনেমার প্রিমিয়ারে এসে বোমা ফাটালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সংশ্লিষ্ট ইস্যুতে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ অভিনেতা-প্রযোজক। চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন অঙ্কুশ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর মন্তব্য, “ছবিটি যদি রাজনৈতিকভাবে কোনও সমস্যা তৈরি করত, তাহলেও নয় এর একটা ব্যাখ্যা থাকে। কিন্তু আমাদের ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমাটি আদ্যোপান্ত বিনোদনমূলক ছবি। সেই সিনেমার কাটআউট ভাঙার কী যুক্তি, আমি জানি না। যে বা যারা পরিশ্রম করল, তার গোটাটাই পণ্ড! এটুকুই বলতে পারি।” 


  সেকথার রেশ ধরেই ঐন্দ্রিলার মন্তব্য, “ইন্ডাস্ট্রিতে যদি সবাই একে-অপরের সাহায্য না করে তাহলে কীভাবে চলবে? আমাদের যা ঘটেছে, তা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। তবে ইতিমধ্যেই পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ জমা পড়েছে। সেখানেই তিন-চার জনকে বাঁশ হাতে একাজ করতে দেখা গিয়েছে।” কারা ওই ব্যক্তিরা? ঐন্দ্রিলা বলছেন, “ওদের প্রত্যেকের মুখেই মাস্ক ছিল। হয়তো চিনে ফেললে সমস্যায় পড়ে যেত তাই পূর্বপরিকল্পিতভাবে সমস্ত ব্যবস্থা করে এসেছিল।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.