Type Here to Get Search Results !

তিহার জেলে রাজপাল যাদব - পাশে দাঁড়ালেন সনু সুদ

 তিহার জেলে রাজপাল যাদব - পাশে দাঁড়ালেন সনু সুদ 



  সনু সুদকে অনেক সময়ই বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। চার দিন ধরেই বিখ্যাত কমেদিয়ান রাজপাল যাদব জেলে। আর ঠিক তখনই সকলেই তার পাশ থেকে সরে যায়। কোটির চেক বাউন্স মামলায় গত বৃহস্পতিবারই আত্মসমর্পণ করেছেন বলিউড অভিনেতা। একসময়ের খ্যাতনামা কৌতুকাভিনেতা। অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, গোবিন্দা থেকে সলমন খান, সঞ্জয় দত্তের মতো তাবড় তারকাদের সঙ্গে কাজ করেছেন। এমনকী নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গেও তাঁর গলায় গলায় বন্ধুত্ব ছিল। আর সেই অভিনেতাই কিনা আত্মসমপর্ণের সময়ে কাতর কণ্ঠে জানান, “আমার কোনও বন্ধু নেই, যে বকেয়া টাকা মেটাবে।” এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরই বলিউডের বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগ উঠেছে। অনুরাগীমহলের একাংশ প্রশ্ন তুলেছেন, রাজপাল যাদবকে কি ভুলে গেল হিন্দি সিনেইন্ডাস্ট্রি? এমন আবহেই ঈশ্বরের দূতের মতো তার পাশে এসে দাঁড়ালেন সোনু সুদ।


  ২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা এবং তাঁর স্ত্রী। চেক বাউন্সের মামলায় সেসময়ে তাঁদের সাজা স্থগিত হয়ে যায়। ২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হলেও রাজপালের সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়। মামলাকারীদের সঙ্গে সমঝোতা করে বা আথিক ক্ষতিপূরণ দিয়ে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে বলেই আশা করেছিল আদালত। কিন্তু পরে জানা যায়, পঁচিশের অক্টোবর মাসে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দিয়েছেন অভিনেতা। তবুও এখনও ৯ কোটি টাকা বকেয়া রয়েছে রাজপালের। বৃহস্পতিবার তাই আদালতের নির্দেশ অনুযায়ী, দিল্লিতে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.