Type Here to Get Search Results !

আর্জেন্টিনার 'সেভেন ড্রাগন্স' সিনেমার অনুকরনে সৌদি আরবের নতুন সিনেমা

 বিনোদন 


আর্জেন্টিনার 'সেভেন ড্রাগন্স' সিনেমার অনুকরনে সৌদি আরবের নতুন সিনেমা 



   মুম্বায়ের সলমন ও সঞ্জয় দত্ত নাকি হলিউডে ছবি করছে। না শেষ পর্যন্ত বিষয়টা পরিষ্কার হয়েছে। আসল ছবি সৌদি আরবের। পঁচিশ সালের গোড়ার দিকে দুবাইয়ে শুটিংয়ের মহড়া দেখে কানাঘুষো শোনা যায়, বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির পর সলমন খান (Salman Khan) নাকি হলিউডে পাড়ি দিতে চলেছেন। শুধু তাই নয়, অ্যাকশনধর্মী এই ছবিতে ভাইজানের দোসর হিসেবে সঞ্জয় দত্তের (Sanjay Dutt) ক্যামিওর কথাও সেসময়ই প্রকাশ্যে আসে। তখন থেকেই পশ্চিমী বিনোদুনিয়ায় ভাইজানের ‘খেল দেখা’র জন্য অপেক্ষায় অনুরাগীরা। তবে মঙ্গলবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ফাঁস হল আসল খবর। সলমন-সঞ্জয়ের এই ছবি আদতে হলিউডের নয়, বরং সৌদির। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত রড্রিগো গুয়েরার পরিচালিত আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’-এর অনুকরণে তৈরি হয়েছে এই সিনেমা। রিমেক বললেও অত্যুক্তি হয় না। আর সেই থ্রিলারধর্মী সিনেমাতেই বিশেষ চরিত্রে বলিউড সুপারস্টার সলমন খান। আর গুরুত্বপূর্ণ এক দৃশ্যে ক্যামিও চরিত্রে সঞ্জয় দত্ত । গতবছরই দুবাইতে পুরোদমে শুটিং হয়েছে। 


  সূত্রের খবর, সেখানে মুম্বইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেটও তৈরি হয়েছিল। যদিও সঞ্জয়, সলমনের চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতারা, তবে জানা গেল, দুই বলিউড অভিনেতার চরিত্রেই বড়সড় ট্যুইস্ট থাকছে। এবার দেখার, ছবিতে কীরকম চরিত্রে চমক দেন সল্লু আর সঞ্জু? তবে ট্রেলারে দুই তারকাই মারকাটারি অ্যাকশন অবতারে নজর কাড়লেন। সঞ্জয় দত্ত ধরা দিলেন এক গ্যাংস্টার গোছের চরিত্রে। খানিক কথোপকথনও তুলে ধরা হয়েছে ‘সেভেন ডগস’-এর ট্রেলারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.