Type Here to Get Search Results !

বিশ্বকপে খেলবে পাকিস্তান - কি বললেন সৌরভ

 খেলার খবর 


বিশ্বকপে খেলবে পাকিস্তান - কি বললেন সৌরভ 



  নানা টালবাহানা, প্রচুর নাটকের পরে অবশেষে t২০ বিশ্বকপে খেলতে রাজী পাকিস্তান। পাকিস্তান না খেললে যে পাকিস্তানেরই ক্ষতি তা তারা ভালো মতন জানে। ভারতের বিরুদ্ধে খেলায় টালবাহানা নিয়ে আগেই পাকিস্তানকে তুলোধোনা করেছিলেন সৌরভ। তিনি সাফ বলে দেন, “ওদের না খেলার তো কোনও কারণ নেই। কেন খেলবে না, সেটাই বুঝতে পারছি না। বিশ্বকাপে ওরা ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কায় খেলবে। তাহলে সমস্যাটা কোথায়? এটা বিশ্বকাপ। তাই প্রতিটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। সেই কারণে পাকিস্তান না খেললেই আমি সবথেকে অবাক হয়ে যাব।” বস্তুত প্রাক্তন বিসিসিআই সভাপতি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, যে তিনি নিশ্চিত পাকিস্তান ওই ম্যাচ খেলবে। সেই ইঙ্গিত মিলে যেতেই মেগা ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ। তিনি বললেন, “এটি দুর্দান্ত বিশ্বকাপ ম্যাচ হবে। পাকিস্তানের পক্ষে ভারতকে হারানো সহজ হবে না। ভারত খুব ভালো দল।” সৌরভের এই দৃষ্টিভঙ্গি যে ভারতীয় দলের লাভ হবে তাতে সন্দেহ নেই। 


  যেভাবে বিশ্বকাপের শুরুটা হয়েছে, তাতেও আশাবাদী সৌরভ। তিনি বলছেন, “টুর্নামেন্টটি সত্যিই ভালোভাবে শুরু হয়েছে। এখনও পর্যন্ত মনে হচ্ছে না যে কোনও দলই লড়াইয়ের জায়গা থেকে সরে গিয়েছে। তা সে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড বা নেপাল হোক।”উল্লেখ্য, সৌরভ আগেই বলছেন, “খুবই শক্তিশালী দল ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সমস্ত বিভাগেই অসাধারণ ভারসাম্য রয়েছে। বিশ্বকাপ যত এগোবে, দল আরও ভালো খেলবে। ছন্দ ফিরে আসবে। ভারতই ট্রফি জেতার দাবিদার। এই দলকে হারানো কঠিন।” এতো কিছুর পরেও শেষ কথা বলার সময় এখনও আসে নি। খেলা আরো কিছুটা এগোলে হয়তো একটা ইঙ্গিত পাওয়া যাবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.