Type Here to Get Search Results !

অনেক টালবাহানার পরে জানা গেলো আপনি চূড়ান্ত ভোটার তালিকা পাবেন ২৮ ফেব্রুয়ারি

 সম্পাদকীয় 


অনেক টালবাহানার পরে জানা গেলো আপনি চূড়ান্ত ভোটার তালিকা পাবেন ২৮ ফেব্রুয়ারি 



  হ্যাঁ, এটাই হয়তো শেষ তারিখ। আর তারিখ পিছানো হবে না। আগে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও প্রথমে শোনা গিয়েছিল তা পিছিয়ে যেতে পারে ১০ দিন। যদিও কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি। এবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল ২৮ ফেব্রুয়ারি বের হবে চূড়ান্ত ভোটার তালিকা। দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ইতিমধ্যেই এই নির্দেশিকা চলে এসেছে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। নির্বাচন কমিশনের নতুন সূচি বলছে, যে সমস্ত নোটিস মানুষের কাছে গিয়েছে সেগুলির শুনানি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ ওই দিনই শুনানির শেষ দিন। শুনানির পর সমস্ত নথিপত্র যাচাই, নিষ্পত্তি করার কাজ চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরেও আরও বেশ কিছু ধাপ পেরিয়ে চূড়ান্ত ভোটার তালিকা বের হবে ২৮ ফেব্রুয়ারি। 


  ২১ থেকে ২৮ ফেব্রুয়ারির এই সময়কালের মধ্যেই ঠিক করা হবে কোন বুথে কী ধরনের তথ্য থাকবে সেই সমস্ত কাজই খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই এই নির্দেশিকার প্রতিলিপি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সহ ডিজি (আইটি) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগীয় আধিকারিকদের রাছে পাঠানো হয়েছে। এদিকে এর আগে উত্তর প্রদেশে একমাসের জন্য বেড়েছে সময়সীমা। সে ক্ষেত্রে কেন বাংলার জন্য কেন সময়সীমা বাড়বে না সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। শেষ পর্যন্ত ১৪ দিন পিছিয়ে যাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। এদিকে আবার নির্বাচন কমিশন সূত্র মারফত যে খবর আসছে তাতে জানা যাচ্ছে আগামী ২ মার্চ বাংলায় হতে পারে ভোট ঘোষণা। বাংলায় তিন দফায় হতে পারে ভোট। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায়!!

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.