Type Here to Get Search Results !

রোমান্টিক ছবি 'এই শহরের গান' নিয়ে আসছেন পরমব্রত

 বিনোদন 



রোমান্টিক ছবি 'এই শহরের গান' নিয়ে আসছেন পরমব্রত 


  বেশ কিছুদিনের বিরতি। এবার আবার নতুন রূপে সবার সামনে আসছে পরমব্রত। খবরে প্রকাশ - বেশ রোমান্টিক মুডে। অনেকদিন পর বাংলা ছবির কাজে ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এর মাঝে তিনি ‘হইচই’-এর একটি শো, হিন্দি কাজ, বিজ্ঞাপনের কাজ করেছেন। তবে ফেডারেশনের সঙ্গে সব সমস্যা মিটে যাওয়ার পর এটাই বাংলা ফিল্মে তাঁর প্রথম কাজ। ছবির নাম ‘এই শহরের গান’। এখানেই অন্যতম প্রধান চরিত্রে পরমব্রত, সঙ্গে প্রিয়াঙ্কা। চিত্রনাট্য আবর্তিত হবে তিনটি জুটিকে নিয়ে। মূলত রোমান্টিক ড্রামা। ভিন্ন আর্থসামাজিক অবস্থানে রয়েছে ভিন্ন বয়সের তিনটি কাপল, এমন ছ’জনের ইন্টারপার্সোনাল সম্পর্ক নিয়ে ছবির গল্প। এর মধ্যে একটা শহর কীভাবে সবাইকে আগলে রেখেছে, তাই নিয়েই ছবিটা। তিনটি কাপল, কেউ কাউকে চেনে না। অথচ একে-অপরের সংকটে কোথাও গিয়ে জড়িয়ে যাচ্ছে পরস্পরের সঙ্গে, এমনটাই জানালেন পরিচালক প্রার্জুন।


  অন্য দুটি জুটি যথাক্রমে কনীনিকা বন্দ্যোপাধ্যায়-অনির্বাণ চক্রবর্তী এবং অঙ্গনা রায়-নবাগত মনপ্রীত। রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও জিনিয়া পান্ডে। ইতিমধ্যে ছবির প্রথম শিডিউল শেষ। ভালোবাসা, ব্যর্থতা, উচ্চাকাঙ্ক্ষা, ঈর্ষা এই সব কিছু প্রতিফলিত হবে ফিল্মের জার্নিতে। ১৯ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের শুটিং শুরুর কথা। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে ফেডারেশনের সঙ্গে মতবিরোধের কারণে চর্চায় উঠে এসেছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। যদিও গত বছর চলচ্চিত্র উৎসবের আগেই সেই দূরত্ব ঘুচেছে। ফেডারেশনের সঙ্গে সমস্ত মান-অভিমানের পালা সাঙ্গ করেছেন অভিনেতা। ফেডারেশনের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে নাম প্রত্যাহার করে অভিনেতা-পরিচালক বলেছিলেন, “যা মতবিরোধ ছিল, যা মনোমালিন্য, মান-অভিমান যেটাই হয়ে থাকুক না কেন, আমি যেমন বরাবর বলেছি, আলোচনার মাধ্যমে মীমাংসা সম্ভব, তেমনই বলব। আমি আর আইনি বিরোধিতার মধ্যে নেই। আগামীতেও থাকব না।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.