Type Here to Get Search Results !

শহরাঞ্চলে পাকা বাড়ির আলো জ্বালাবে রাজ্য, দেড় লক্ষ নতুন সুবিধাভোগী বাছাই শুরু


শহরাঞ্চলে পাকা বাড়ির আলো জ্বালাবে রাজ্য, দেড় লক্ষ নতুন সুবিধাভোগী বাছাই শুরু




গ্রামাঞ্চলের পাশাপাশি এবার রাজ্যের শহরাঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মাথার উপর পাকা ছাদ নিয়ে আসতে তৎপরতা বাড়াল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত পুরসভা এলাকা জুড়ে ছড়িয়ে যাবে এই আবাস কর্মসূচি। পুর ও নগরায়ণ দফতরের অধীনস্থ স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা) আরও দেড় লক্ষ বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া শুরু করছে। প্রশাসন সূত্র জানায়, বাছাই ও যাচাই এবার আরও কঠোর ও স্বচ্ছ পদ্ধতিতে হবে।আবেদনের জন্য আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তকরণ বাধ্যতামূলক। উপভোক্তার মোবাইল নম্বর, আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য মিলিয়ে যাচাই করা হবে এবং ওটিপি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া, আগে কোনও সরকারি প্রকল্প থেকে বাড়ি নির্মাণের সহায়তা পেয়েছেন কিনা, তাও আধার-ভিত্তিক তথ্য থেকে যাচাই হবে। নির্দিষ্ট ইউনিফায়েড ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।শহুরে আবাস যোজনার অধীনে ইতিমধ্যে ৩ লক্ষ ৪৩ হাজার বাড়ি নির্মিত হয়েছে। নির্মাণাধীন আরও ১ লক্ষ ৪০ হাজার বাড়ি রয়েছে। এর মধ্যে নতুন করে দেড় লক্ষ উপভোক্তা বাছাইয়ের প্রক্রিয়ায় নামছে রাজ্য সরকার। কেন্দ্রীয় আবাস যোজনায় বাংলাকে বঞ্চিত করলেও গ্রামীণ এলাকায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পে রাজ্য নিজেই ১ লক্ষ ২০ হাজার টাকা করে সহায়তা দিচ্ছে।শহরাঞ্চলের হিসাব আলাদা। একজন উপভোক্তা মোট ৩ লক্ষ ৪৩ হাজার টাকা পাবেন। এর মধ্যে রাজ্য কোষাগার থেকে ১ লক্ষ ৯৩ হাজার টাকা, যা দেশের অন্য কোনও রাজ্য প্রদান করে না। কেন্দ্রের অংশ মাত্র ১ লক্ষ ৫০ হাজার টাকা। বাকি ২৫ হাজার টাকা উপভোক্তাকেই বহন করতে হবে। এই সুবিধা পেতে ন্যূনতম সাড়ে তিনশো বর্গফুট জমির মালিক হতে হবে। এই উদ্যোগে শহরের দরিদ্র পরিবারগুলোর জীবনে নতুন আশার আলো জ্বলবে বলে আশা করা হচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.