Type Here to Get Search Results !

দিল্লির ৯টা স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি - সন্ত্রস্ত প্রশাসন


 দিল্লির ৯টা স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি - সন্ত্রস্ত প্রশাসন 


  ই-মেল মারফত ৯টি স্কুলকে জানানো হয়েছে যে তারা বোমা মেরে স্কুল উড়িয়ে দেবে। আশ্চর্যের বিষয় হলো মেল ও ফোন  করা হয় দিল্লি দমকল অফিসে। তারপরেই সবাই তৎপর হয়ে ওঠে। খবরে প্রকাশ,৯ ফেব্রুয়ারি সকালে দিল্লির নয়টি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। দিল্লির দমকল বাহিনী সূত্রে খবর, সকাল সাড়ে আটটা নাগাদ প্রথম ফোন আসে। দিল্লির নামকরা নয়টি স্কুল, যার মধ্যে লরেটো কনভেন্ট স্কুল (দিল্লি ক্যান্টনমেন্ট), কেমব্রিজ স্কুল (দক্ষিণ দিল্লি), ভেঙ্কটেশ্বর স্কুল (উত্তর-পশ্চিম দিল্লি), সিএম স্কুল (রোহিণী), বাল ভারতী স্কুল (রোহিণী), কেমব্রিজ স্কুল (দক্ষিণ দিল্লি), ডিটিএ স্কুল, দ্য ইন্ডিয়ান স্কুলে উড়ো হুমকি আসে। ইমেইল মারফত এই হুমকি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ইমেইলগুলিতে উসকানিমূলক ও উদ্বেগজনক বার্তা লেখা ছিল। ইমেইলে বলা হয়েছে, “দিল্লি খালিস্তান হয়ে যাবে। পঞ্জাব খালিস্তান”।


  আরো জানা যাচ্ছে, ইমেইলে আফজল গুরুর নামও উল্লেখ করা হয়েছে।তবে শুধু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকিই দেওয়া হয়নি, সংসদেও হামলার হুমকি দেওয়া হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি সংসদে দুপুর ১ টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে বলেই হুমকি দেওয়া হয়েছে উড়ো ইমেইলে। এদিকে, উড়ো ফোন আসতেই স্কুলগুলিতে আতঙ্ক ছড়ায়। অভিভাবকরা ছুটে আসেন। স্কুলগুলি দ্রুত ফাঁকা করা হয়। ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে স্কুলগুলিতে। বম্ব স্কোয়াডও তল্লাশি করছে। এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.