Type Here to Get Search Results !

রবিবার রাতে ব্যাপক গন্ডগোল জামাত ও বিএনপির মধ্যে

 


রবিবার রাতে ব্যাপক গন্ডগোল জামাত ও বিএনপির  মধ্যে 


  একদম দুয়ারে বাংলাদেশের ভোট। মধ্যে আর মাত্র একদিন। তারপরেই ১২ ফেব্রুয়ারি বহু প্রতিক্ষিত ভোট বাংলাদেশে। আর ঠিক ভোটের মুখেই ব্যাপক গন্ডগোল। যতদূর খবর, গত রাতে পটুয়াখালিতে বিএনপি ও জামাতই ইসলামী কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের কারণে ৪০ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে একাধিক নারী রয়েছেন বলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সূত্রের খবর, মধ্যরাতে ভাণ্ডারিয়া বাজার এলাকায় জামাতই ইসলামী একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। সেখানে তাঁরা সাধারণ মানুষের মধ্যে টাকা বিতরণ করছিল বলে অভিযোগ। আর এই ঘটনার খবর বিএনপি-এর কাছে পৌঁছলেই পরিস্থিতিত উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে হাজির হয় বিএনপি-এর কর্মীরা। এরপর দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা। ততক্ষণে সেখানে হাজির হয়ে যায় জামাতের আরও কর্মীরা। এরপরই সংঘর্ষে শুরু হয়। তাতেই আহত প্রায় ৪০ জন বলে খবর মিলছে।


  বাংলাদেশে নির্বাচন ঘোষণার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। সংঘর্ষে জড়িয়েছে বিএনপি এবং জামাত শিবির। গত দেড় মাসেই হিংসার জন্য ৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর। তবে এটা সরকারি হিসেব। আদতে সংখ্যাটা আরও বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে বলে রাখি, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। আর ভোটের আগে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় সময় বন্ধ হয়ে যাবে নির্বাচনী প্রচার। আর সেই সময়ের আগেই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন থেকে বিদায় নিয়েছেন আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। তারপর দীর্ঘ সময় অন্তবর্তী সরকার গোটা ব্যবস্থা সামলেছে। আর এই সময়ের মধ্যেই নিজেদের ক্ষমতা বৃদ্ধি করেছে জামাত এবং বিএনপি শিবির। এই নির্বাচনে এই দুই দলের মধ্যেই কার্যত লড়াই। আওয়ামী লিগের এখানে স্থান নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.