Type Here to Get Search Results !

সীমান্ত শহর বনগাঁয় শুরু হয়ে গেলো 'মিশন ৫১'


 সীমান্ত শহর বনগাঁয় শুরু হয়ে গেলো 'মিশন ৫১' 


  সীমান্ত শহর বনগাঁয় ৫১ জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হলো 'মিশন ৫১' নামে অভিনব পাঠদান শিবির। সীমান্ত শহর বনগাঁয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে শুরু হল “মিশন ৫১”। ভাবছেন কী এই মিশন ৫১! এডু হাব বাংলার উদ্যোগে চালু হওয়া এই অভিনব প্রকল্প ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রায় ৭০ জন ছাত্রছাত্রী এই মিশনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করলেও আপাতত ৫১ জনকে সুযোগ দেওয়া হচ্ছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। সংস্থার দাবি, আগামী তিন মাসের মধ্যে সীমান্ত এলাকার বেকার পড়ুয়াদের সঠিক প্রশিক্ষণ ও দিক নির্দেশনার মাধ্যমে সরকারি চাকরির প্রস্তুতিতে সক্ষম করে তোলাই এই মিশনের মূল লক্ষ্য। এদিন থেকে শুরু হলেও, শনিবার ও রবিবার করে নিয়মিত ক্লাস চলবে। 


  সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই কোচিং সেন্টারের মাধ্যমে বাগদা, ঠাকুরনগর, মছলন্দপুর-সহ বিস্তীর্ণ এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীরা উপকৃত হবেন। বনগাঁ বাটার মোড় সংলগ্ন এই শিক্ষা কেন্দ্রে ইউপিএসসি, রেল, ডব্লিউবিসিএস-সহ বিভিন্ন সরকারি উচ্চপদে চাকরির জন্য নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত মক টেস্ট ও মূল্যায়নের মাধ্যমে পড়ুয়াদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। বিশেষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে স্টাডি ম্যাটেরিয়াল সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে এডু হাব বাংলার শাখা বেলঘড়িয়া ও দমদমে সফলভাবে চাকরিপ্রার্থীদের গাইডেন্স দিয়েছে। ‘সাফল্য বাংলা লাইব্রেরি’-র সুবিধার মাধ্যমে পড়ুয়ারা অতিরিক্ত সহায়তা ও পাঠ্যসামগ্রী পেয়েছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার বনগাঁয় শুরু হয়েছে ‘মিশন ৫১’।  এলাকার বুদ্ধিজীবীদের মতে, সীমান্ত অঞ্চলে বাড়তে থাকা বেকারত্বের প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.