Type Here to Get Search Results !

সকালেই মালবাজার হসপিটালে উপস্থিত দেব - মানুষের ঢল

 বিনোদন 



সকালেই মালবাজার হসপিটালে উপস্থিত দেব - মানুষের ঢল 


  ব্যাপার অন্য কিছু নয়, দেব যখন তখণ তো সিনেমাই কারণ হবে। হ্যাঁ, ঠিক তাই। ডুয়ার্সের মাটিতে শুরু হল মানবতার এক অনন্য কাহিনির চিত্রায়ণ। ‘অ্যাম্বুলেন্স দাদা’ খ্যাত পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত Karimul Haque-এর জীবনভিত্তিক বায়োপিকের শ্যুটিং ঘিরে সরগরম মালবাজার। মঙ্গলবার সকাল নাগাদ মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে পৌঁছন টলিউড অভিনেতা দেব। তাঁর কনভয় ঢুকতেই হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমান অনুরাগী ও কৌতূহলী স্থানীয়রা। জানা গিয়েছে, করিমুল হকের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিই হাসপাতাল চত্বরে ক্যামেরাবন্দি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নিজের মোটরবাইকে অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি যে মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই সংগ্রাম ও আত্মত্যাগই বড়পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছে নির্মাতারা। শ্যুটিং ঘিরে হাসপাতাল এলাকায় নিরাপত্তা ও নিয়ন্ত্রণে ছিল বিশেষ ব্যবস্থা।


  শুধু হাসপাতাল নয়, ছবির বেশ কিছু দৃশ্য ডুয়ার্সের বিভিন্ন চা বাগান ও প্রত্যন্ত গ্রামীণ এলাকাতেও ধারণ করা হবে বলে সূত্রের খবর। পাহাড়-তরাই ঘেরা সবুজ প্রান্তর, কাঁচা রাস্তা আর নিঃশব্দ জনপদ—সব মিলিয়ে বাস্তবতার আবহেই ফুটে উঠবে ‘অ্যাম্বুলেন্স দাদা’র লড়াইয়ের গল্প। দেবের উপস্থিতি ঘিরে এলাকায় ছিল আলাদা উন্মাদনা। প্রিয় অভিনেতাকে একঝলক দেখতে সকাল থেকেই ভিড় করেন বহু মানুষ। অনেকেই মোবাইলে মুহূর্ত বন্দি করেন, কেউবা শুভেচ্ছা জানান ছবির সাফল্যের জন্য। স্থানীয়দের দাবি, এই সিনেমা ডুয়ার্সের মানবিক মুখকে দেশ-বিদেশের দর্শকের সামনে তুলে ধরবে। সব মিলিয়ে, করিমুল হকের জীবনকাহিনি নিয়ে তৈরি এই বায়োপিক এখন ডুয়ার্সের আলোচনার কেন্দ্রবিন্দু। মানবতার এক জীবন্ত প্রতীককে বড়পর্দায় দেখার অপেক্ষায় প্রহর গুনছেন উত্তরবঙ্গের মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.