Type Here to Get Search Results !

নতুন সরকার গঠন হতেই বাংলাদেশকে গম রপ্তানির কথা জানিয়ে দিল ভারত


  নতুন সরকার গঠন হতেই বাংলাদেশকে গম রপ্তানির কথা জানিয়ে দিল ভারত 



  বিএনপি সরকার গঠিত হতেই ভারত বাড়িয়ে দিলো বন্ধুত্বের হাত। ৪ বছর পরে আবার বাংলাদেশকে গম রপ্তানিতে ভারত রাজী হলো। ভারত চিরকাল প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। 

দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধ থাকার পর শনিবার বাংলাদেশে গম রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। ১৪ ফেব্রুয়ারি এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। অভ্যন্তরীণ বাজারে গমের দাম বাড়ার অজুহাতে ২০২২ সালের ১৩ মে বাংলাদেশে গম রপ্তানি বন্ধ করেছিল ভারত। এই বিষয়ে বাংলাদেশের হিলি স্থলবন্দরের আমদানিকারক দিনেশ পোদ্দার জানান, বর্তমানে ইউক্রেন ও রাশিয়া থেকে আমদানি করা গমের দাম ভারতের বাজারের তুলনায় কিছুটা কম। তাই আপাতত ভারতের বাজার থেকে সরাসরি গম আমদানির সম্ভাবনা কম। তবে নতুন গম উঠতে শুরু করলে ভারতের গমের দাম কমে আসবে, তখন দেশের বাজারে কম মূল্যে গম বাজারজাত করা সম্ভব হতে পারে।


  নির্বাচনে ফল বের হতেই দেখা যায় চূড়ান্ত ভারত বিরোধী, কট্টরপন্থী জামাতকে মানুষ প্রত্যাখ্যান করেছে। কাছে টেনে নিয়েছে বিএনপিকে। জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। এর ফলে মসনদ দখল করতে পারেনি কট্টরপন্থী জামাত শিবির। মঙ্গলবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন তারেক রহমান। ওই শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের তরফে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিসরি। ক্রমে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.