Type Here to Get Search Results !

নিজে দাঁড়িয়ে থেকেই নিজের স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দলেন স্বামী

 অফবিট 


নিজে দাঁড়িয়ে থেকেই নিজের স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দলেন স্বামী 



  এমন ঘটনা কখনো কখনো ঘটে নি তা অবশ্য নয়। কিন্তু বিরল। এমন ঘটনা সকলে তাকিয়ে দেখেছে। জানা গিয়েছে, প্রায় ছয় বছর আগে জজানের বাসিন্দা রাজেন বিত্তার সঙ্গে বিয়ে হয়ে ছিল সীমা মাঝির। তাদের পাঁচ বছরের এক পুত্রসন্তানও রয়েছে। কিন্তু বিবাহিত জীবন সুখের ছিল না। দীর্ঘদিন ধরেই নানারকম অশান্তি চলছিল তাঁদের মধ্যে। দাম্পত্যকলহের জেরে তাঁদের মাঝে ঢুকে পড়েন শ্রীকান্ত। সীমার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তবে ভালো যখন বেসেছেন, তখন সম্পর্ককে স্বীকৃতি দেবেন বলেই স্থির করেছিলেন ওই যুবক। তাঁর ইচ্ছেই পূরণ হল। স্বামীর সামনেই প্রেমিকের হাতে সিঁদুর পরলেন সীমা। বিবাহ বাসরে দাঁড়িয়ে রাজেন বলেন, “যে চলে যেতে চায় তাকে কি আর ধরে রাখা যায়! নতুন জীবনে ওরা সুখে থাকুক।”


  স্বামীর উপস্থিতিতে প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন স্ত্রী। এই ঘটনার সাক্ষী মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার পাঁচথুপী পঞ্চায়েতের পুলিয়া কালিতলা। সমালোচনা নয়, বরং হাসিমুখে নবদম্পতিকে আশীর্বাদ করল গোটা গ্রাম। পাঁচথুপি পঞ্চায়েতের সদস্য নান্টু ঘোষ জানান, “বছর ছয় আগে রাজেন এবং সীমা মাঝির বিয়ে হয়। তাঁদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। শুনেছি দম্পতির সংসারে খুবই অশান্তি ছিল। তাই সীমা নতুন করে আবার বিয়ের সিদ্ধান্ত নেন। তবে তাতে আপত্তি জানায়নি রাজেন।” বিষয়টা কতটা আইনসংগত তা নিয়ে অবশ্য কথা উঠেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.